উদ্দীপকের গোত্রের উদ্ভিদগুলোর অর্থনীতিতে গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো একবীজপত্রী উদ্ভিদ ধান গাছের স্পাইকলেট। ধান Poaceae গোত্রের উদ্ভিদ। Poaceae গোত্রের উদ্ভিদগুলো অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- বাঁশ: বাঁশ গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহ সজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। ধান: বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয়। ইক্ষু: আখ থেকে গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। চিটাগুড় থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট, দেশি মদ, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টেক্স তৈরিতে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গম: আটা, সুজি, ময়দা দিয়ে রুটি, পরোটা, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভূট্টা: ভুট্টা থেকে পপকন, খই, কর্ণফ্লেক্স তৈরি করা হয়। হাঁস-মুরগীর খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলো ছাড়াও বার্লি, নল খাগড়া, ঝাড়ঘাস, দুর্বাঘাস ইত্যাদি উদ্ভিদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের গোত্রের উদ্ভিদগুলোর অর্থনীতিতে গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর