উদ্দীপকে প্রদর্শিত 'E [গণিত] উৎপাদনকারী উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্র-'E [গণিত] দ্বারা প্রতিনিধিত্বকারী যে উদ্ভিদটির কথা বলা হয়েছে তা হলো Cycas। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। নিচে Cycas উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. Cycas উদ্ভিদ স্পোরোফাইট, দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ২. উদ্ভিদ সোজা, অশাখ, স্থূল বেলনাকার, পাম জাতীয়। ৩. পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাতার দিকে সর্পিলাকারে সজ্জিত। ৪. কচি পাতার ভার্নেশন সারসিনেট (কুণ্ডলিত)। ৫. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ৬. গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। ৭. গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে। ৮. পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। ৯. হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মাইক্রোস্পোর ও মেগাস্পোর সৃষ্টি করে। ১০. Cycas এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত 'E উৎপাদনকারী উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য বর…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর