উদ্দীপকের Q দ্বারা নির্দেশিত উদ্ভিদ গোত্রটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের "Q" দ্বারা নির্দেশিত পুষ্প সংকেতটি হলো Malvaceae গোত্রের। Malvaceae গোত্রের উদ্ভিদসমূহ অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. শাক-সবজি: ঢেঁড়সের কচি ফল সবজী হিসেবে, নাপা উদ্ভিদ শাক হিসেবে ব্যবহৃত হয়। ২. তুলা: বস্ত্র শিল্পের অন্যতম কাচামাল হিসেবে বিশ্বব্যাপী কার্পাস তুলার ব্যবহার সুবিদিত। আর এর সাথে জড়িত আছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং বাংলাদেশের মতো অনেক দেশের অর্থনীতি। ৩. তন্তু: কেনাফ ও মেস্তা পাট থেকে প্রাপ্ত তন্তু দ্বারা চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়। ৪. তেল: তুলার বীজের তেল দ্বারা প্রদীপ জ্বালানো হয়। এছাড়া ভোজ্য তেল হিসেবেও এর ব্যবহার আছে। ৫. ওষুধ: বন ওকড়া, বেরেলা ও জবা ফুল এর নির্যাস থেকে আহরিত তেল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ৬. শোভাবর্ধন: জবা, পদ্মা, পেতারী, হলিহক, মরিচ ফুল প্রভৃতি উদ্ভিদ শোভা বর্ধনের জন্য বাগানের চাষ করা হয়। ৭. চুলের যত্নে: জবা ফুলের রস মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে, চুল কালো ও লম্বা হয়। এর রস চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায় ও চুল উজ্জ্বল করে। জবাকুসুম তেলের এটি একটি উপাদান। ৮. বিভিন্ন উপকরণ তৈরিতে: এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ বা পরশ পিপুলা (Thespesia populnea) এর কাষ্ঠ থেকে পেনসিল, খেলনা ও কৃষিকাজের উপকরণ তৈরি হয়। জবা ফুল পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের Q দ্বারা নির্দেশিত উদ্ভিদ গোত্রটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর