A ও B অণুজীব যে অণুজীব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে জীবজগতে তাদের অবস্থান নিয়ে দ্বিধার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'A [গণিত] ও 'B [গণিত] উভয়ই হলো ভাইরাস। জীবজগতে ভাইরাসের অবস্থান নিয়ে দ্বিধার কারণ ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন আবার কিছু বৈশিষ্ট্য জড় বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন। নিচে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য: ১. গাঠনিকভাবে ভাইরাস নিউক্লিক এসিড (DNA বা RNA) এবং প্রোটিন দ্বারা গঠিত। ২. উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যাবৃদ্ধি করতে সক্ষম। ৩. ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ৪. ভাইরাসে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। ৫. ভাইরাসে প্রকরণ ও পরিব্যক্তি দেখা যায়। ৬. এদের অভিযোজন ক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ৭. একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ভাইরাসের জড়-রাসায়নিক বৈশিষ্ট্য: ১. ভাইরাস অকোষীয়। অতি-আণুবীক্ষণিক ও সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ। ২. পোষক দেহের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না। ৩. জীবকোষের বাইরে সংখ্যাবৃদ্ধি করতে পারে না। ৪. ভাইরাস আকারে বৃদ্ধি পায় না এবং পরিবেশিত উদ্দীপনায় সাড়া দেয় না। ৫. এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই এবং খাদ্য গ্রহণ করে না ফলে পুষ্টি ক্রিয়াও নেই। ৬. এদের মধ্যে কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া (শ্বসন, রেচন, চলন, বৃদ্ধি ইত্যাদি) নেই। অর্থাৎ ভাইরাসে জীবীয় ও জড় উভয় ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। এজন্যই ভাইরাসকে কে জীব ও জড়ের যোগসূত্র বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
A ও B অণুজীব যে অণুজীব গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে জীবজগতে তাদের অবস্থ…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর