উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ 'Q [গণিত] এবং 'R [গণিত] এর মধ্যে কোন উদ্ভিদ গ্রুপটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ "Q" এবং "R" প্রতিনিধিত্বকারী গোত্র হলো যথাক্রমে Poaceae এবং Malvaceae। এদের মধ্যে Poaceae গোত্রের উদ্ভিদ গ্রুপটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Poaceae গোত্র ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর প্রায় ৬০% লোকের প্রধান খাদ্য ভাত। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস ধান থেকে তৈরি করা হয়। এছাড়াও ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস মুরগির খাবার এবং খড় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভাত ছাড়াও পৃথিবীর অনেক মানুষের প্রধান খাদ্য রুটি। রুটি ছাড়াও পরোটা, বিস্কুট, পাউরুটি তৈরিতেও গম ব্যবহার করা হয়। ভুট্টা থেকে আটা, পপকর্ন, কর্ণফ্লেক্স, খই তৈরি করা হয়। এছাড়াও ভুট্টা হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আখ থেকে গুড়, চিনি ইত্যাদি পাওয়া যায় এবং চিনি কলের বর্জ্য চিটাগুড় থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। বার্লি আটার জন্য চাষ করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্য তৈরিতে বার্লি ব্যবহৃত হয়।খাদ্যদ্রব্য (যেমন- চাইনিজ স্যুপ) তৈরিতে লেমন ঘাস ব্যবহৃত হয়। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, খাদ্য নিরাপত্তায় Poaceae গোত্রের উদ্ভিদসমূহের গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ 'Q এবং 'R এর মধ্যে কোন উদ্ভিদ গ্রুপটি খাদ্…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর