উদ্দীপকের গোত্র দুইটির মধ্যে কোন গোত্রের উদ্ভিদগুলো বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রথম উদ্ভিদটি Malvaceae গোত্র এবং ২য় উদ্ভিদটি Poaceae গোত্র। অর্থনৈতিক দিক থেকে Poaceae গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্যের যোগান দেয়।পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্যে হিসেবে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহনির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতে প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের গোত্র দুইটির মধ্যে কোন গোত্রের উদ্ভিদগুলো বাংলাদেশের অর্থ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ জবা ফুলের পুষ্পপ্রতীকউত্তর