উদ্দীপকের X, Y ও Z উদ্ভিদগুলো বৈশিষ্টে আলাদা-বুঝিয়ে লিখো ।
উত্তর: উদ্দীপকের চিত্রের X হলো নগ্নবীজী উদ্ভিদ, Y ও Z যথাক্রমে আবৃতবীজী উদ্ভিদের poaeceae গোত্র ও Malvaceae গোত্রকে নির্দেশ করে।এরা প্রত্যেকেই বৈশিষ্ট্যে আলাদা। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো : নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল : নগ্নবীজী (ব্যক্তবীজী) উদ্ভিদ এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। আর্কিগোনিয়া সৃষ্টি হয়। পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। সাধারণত দ্বি-নিষেক ঘটে না। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে উৎপন্ন হয়। জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। বায়ু। আবৃতবীজী (গুপ্তবীজী) উদ্ভিদ এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। গর্ভাশয় ফলে পরিণত হয়। ফল হয় তাই বীজ ফলের ভেতরে থাকে। আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। দ্বি-নিষেক ঘটে। এন্ডোস্পার্ম টিপ্লয়েড। নিষেকের পরে উৎপন্ন হয়। জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)। Poaceae ও Malvaceae গোত্রের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল : গোত্র-Poaceae বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ। গুচ্ছমূল। নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাসবিশিষ্ট। পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, এ্যংশক। পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ। গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট। মূলীয়। গোত্র-Malvaceae বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত। প্রধান মূল। কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার। মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত শিরাবিন্যাসবিশিষ্ট। ও জালিকা বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক। পুংকেশর বহু, পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার। গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট। অক্ষীয়। উপরিউক্ত তুলনা থেকে বোঝা যাচ্ছে এদের বৈশিষ্ট্য আলাদা।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল
উদ্দীপকের X, Y ও Z উদ্ভিদগুলো বৈশিষ্টে আলাদা-বুঝিয়ে লিখো ।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর