উদ্দীপকে বর্ণিত গোত্র-Q দ্বারা Poaceae গোত্রের উদ্ভিদকে বুঝানো হয়েছে। Poaceae গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণী টিকে থাকতে পারে না। অর্থাৎ প্রাণীর বেঁচে থাকার জন্য এই গোত্রের উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'নিচে তা বিশ্লেষণ করা হলো-
Poaceae গোত্রের অন্তর্ভুক্ত ধান (Oryza sativa) পৃথিবীময় প্রধান খাদ্য শস্য হিসেবে পরিচিত। খড় উচ্চমানের গোখাদ্য। গম (Triticum aestivum) খাদ্য শস্য হিসেবে সমাদৃত। রুটি, পরোটা, বিস্কুট; পাউরুটি প্রভৃতি তৈরিতে গম ব্যবহৃত হয়। ভূট্টা বীজ (Zea mays) থেকে আটা, কর্ণফ্লেক্স প্রভৃতি তৈরি হয়। এটি হাঁস-মুরগির প্রধান খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। আখ (Saccharum officinarum) এর রস থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি হয়। উলুখড় (Imperata. cylindrica) কুঁড়েঘরের ছাউনি তৈরি বা কাগজের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাঁশ (Bambusa bambos) গৃহনির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। দূর্বাঘাস (Cynodon dactylon) উপাদেয় পশুখাদ্য। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। লেবু ঘাস (Cymbopogon citratus) সুগন্ধী তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। যব (Hordeum vulgare) বাণিজ্যিকভাবে হরলিক্স, কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। জোয়ার (Sorghum vulgare) খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, Poaceae গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণিজগৎ টিকে থাকতে পারে না। প্রাণীর বেঁচে থাকার জন্য Poaceae গোত্রের উদ্ভিদসমূহ বিশেষ ভূমিকা পালন করে থাকে।