শেয়ারFacebookWhatsApp

অমরা কী?

উত্তর: গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল (ovule) বা ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে প্লাসেন্টা (placenta) বা অমরা বলে।

HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল

অমরা কী?

উদ্দীপক

question image

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল (ovule) বা ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে প্লাসেন্টা (placenta) বা অমরা বলে।

উত্তর

Cycas-কে জীবন্ত জীবাশ্ম বলার কারণ নিম্নরূপ: Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এদের অনেকেই এখন বিলুপ্ত। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম (fossil) হিসেবে। এ বর্গের Cycas সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদি কালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাস্স-এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাস্সকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম (Living fossil) বলা হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রের Z হলো Malvaceae গোত্রের উদ্ভিদ। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেয়া হল। Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য: ১। উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল পদার্থযুক্ত)। ২। পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। ৩। পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত। ৪। দলমণ্ডল টুইস্টেড (পাকানো)। ৫। পুংকেশর অসংখ্য, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। ৬। পরাগধানী একপ্রকোষ্ঠী (এককোষী নয়) ও বৃক্কাকার। ৭। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। ৮। আমরাবিন্যাস অক্ষীয় (axile)

উত্তর

উদ্দীপকের চিত্রের X হলো নগ্নবীজী উদ্ভিদ, Y ও Z যথাক্রমে আবৃতবীজী উদ্ভিদের poaeceae গোত্র ও Malvaceae গোত্রকে নির্দেশ করে।এরা প্রত্যেকেই বৈশিষ্ট্যে আলাদা। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো : নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল : নগ্নবীজী (ব্যক্তবীজী) উদ্ভিদ এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। আর্কিগোনিয়া সৃষ্টি হয়। পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। সাধারণত দ্বি-নিষেক ঘটে না। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে উৎপন্ন হয়। জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। বায়ু। আবৃতবীজী (গুপ্তবীজী) উদ্ভিদ এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। গর্ভাশয় ফলে পরিণত হয়। ফল হয় তাই বীজ ফলের ভেতরে থাকে। আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। দ্বি-নিষেক ঘটে। এন্ডোস্পার্ম টিপ্লয়েড। নিষেকের পরে উৎপন্ন হয়। জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)। Poaceae ও Malvaceae গোত্রের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল : গোত্র-Poaceae বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ। গুচ্ছমূল। নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাসবিশিষ্ট। পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, এ্যংশক। পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ। গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট। মূলীয়। গোত্র-Malvaceae বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত। প্রধান মূল। কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার। মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত শিরাবিন্যাসবিশিষ্ট। ও জালিকা বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক। পুংকেশর বহু, পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার। গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট। অক্ষীয়। উপরিউক্ত তুলনা থেকে বোঝা যাচ্ছে এদের বৈশিষ্ট্য আলাদা।
HSCBiology 1st PaperChapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য- i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃত্তাকার iii. পাতা লিগিউল বিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?

Jessore · 2016

  • সোলানেসি
  • মালভেসি
  • পোয়েসি
  • ক্রুসিফেরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল : ♀ ⊕ উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?

Chittagong · 2016

  • উভলিঙ্গ ও বহুপ্রতিসম
  • একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i. ডিম্বক ii. পিনিউল iii. অ্যাপোফাইসিস নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-

Sylhet · 2016

  • স্ট্রোবিলাস
  • সোরাস
  • মাইক্রোস্পোরোফিল
  • মেগাস্পোরোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্দীপকে উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো— i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. পাতা পক্ষল যৌগিক নিচের-কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?

Dhaka · 2016

  • মাইক্রোফাইট
  • স্পোরোফাইট
  • গ্যামিটোফাইট
  • থ্যালোফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Hibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2016

  • উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
  • মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
  • পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
  • পুষ্পবিন্যাস স্পাইকলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানের পুষ্পবিন্যাস কোনটি?

Sylhet · 2016

  • রেসিম
  • স্পাইক
  • স্পাইকলেট
  • ক্যাপিচুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুকনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল :উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদHibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটএকটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?ধানের পুষ্পবিন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।