শেয়ারFacebookWhatsApp

Cycas কে নগ্নজীবী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর: যেসব সবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। সাইকাসের স্ত্রীরেণুপত্রে গর্ভাশয় তৈরি হয় না বলে কোনো ফল সৃষ্টি হয়না। ফলে এদের বীজও অনাবৃত থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে।

HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল

Cycas কে নগ্নজীবী উদ্ভিদ বলা হয় কেন?

উদ্দীপক

question image

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024

উত্তর

যে অক্ষ (axis) হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃঅক্ষ বলে।

উত্তর

যেসব সবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। সাইকাসের স্ত্রীরেণুপত্রে গর্ভাশয় তৈরি হয় না বলে কোনো ফল সৃষ্টি হয়না। ফলে এদের বীজও অনাবৃত থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে।

উত্তর

উদ্দীপকে চিত্রে poaceae গোত্রের উদ্ভিদ দেখানো হয়েছে। নিচে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেয়া হল: ১। কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা। ২। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউলবিশিষ্ট। ৩। পুষ্পবিন্যাস (মঞ্জরী) স্পাইকলেট (spikelet) | ৪। পরাগধানী সর্বমুখ (versatile)। ৫। গর্ভমুণ্ড পালকের ন্যায়। ৬। গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট। ৭। আমরাবিন্যাস মূলীয় (basal) ৮। ফল ক্যারিঅপসিস (caryopsis)

উত্তর

উদ্দীপকে Poaceae গোত্রের উদ্ভিদের কথা বলা হয়েছে। এ গোত্রের উদ্ভিদ ছাড়া প্রাণীজগৎ অচল।Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো: অর্থনৈতিক দিক থেকে এই গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব বা বার্লি, চিনা, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির ঘাস গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহ নির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে হন, ইকড়, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতেও প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের। নিচে এ গোত্রের কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্ক্য বিস্তারিত দেয়া হল: বাঁশ: উঁচু বৃক্ষবৎ আদি ঘাস। গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে ২৮ প্রজাতির বাঁশ জন্মে থাকে। দৈনন্দিন কর্মকাণ্ডে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ কাষ্ঠল, বৃক্ষবৎ এবং বেশ উঁচু। তবুও বাঁশকে ঘাস বলা হয়, কারণ এদের পুষ্প বৈশিষ্ট্য, ফাঁপা মধ্যপর্ব ও অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতো। ধান: চাষ করা হয়। বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগির খাদ্য প্রস্তুত করা হয়। আখ, ইক্ষু: চাষ করা হয়। আখ থেকে গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। মলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টেক্স তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়। গম:চাষ করা হয়। আটা, সৃজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পরোটা, পাউরুটি, বিছুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টা: চাষ করা হয়। ভুট্টা থেকে পপকন ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী তৈরি করা হয়। (ভুট্টা থেকে কর্ণফ্লেক্স তৈরি হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যব বা বার্লি:চাষ করা হয়। যবের আটার জন্য চাষ করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। লেমন ঘাস:লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। চাইনজি স্যুপেও ব্যবহার করা হয়। নলখাগড়া:জলাময় জায়গায় জন্মে। কাগজের মণ্ড তৈরিসহ এর বহুবিধ ব্যবহার আছে। দূর্বাঘাস: লন তৈরি, পশু খাদী এবং ওষুধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।
HSCBiology 1st PaperChapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য- i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃত্তাকার iii. পাতা লিগিউল বিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?

Jessore · 2016

  • সোলানেসি
  • মালভেসি
  • পোয়েসি
  • ক্রুসিফেরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল : ♀ ⊕ উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?

Chittagong · 2016

  • উভলিঙ্গ ও বহুপ্রতিসম
  • একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i. ডিম্বক ii. পিনিউল iii. অ্যাপোফাইসিস নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-

Sylhet · 2016

  • স্ট্রোবিলাস
  • সোরাস
  • মাইক্রোস্পোরোফিল
  • মেগাস্পোরোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্দীপকে উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো— i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. পাতা পক্ষল যৌগিক নিচের-কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?

Dhaka · 2016

  • মাইক্রোফাইট
  • স্পোরোফাইট
  • গ্যামিটোফাইট
  • থ্যালোফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Hibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2016

  • উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
  • মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
  • পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
  • পুষ্পবিন্যাস স্পাইকলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানের পুষ্পবিন্যাস কোনটি?

Sylhet · 2016

  • রেসিম
  • স্পাইক
  • স্পাইকলেট
  • ক্যাপিচুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুকনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল :উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদHibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটএকটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?ধানের পুষ্পবিন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।