শেয়ারFacebookWhatsApp

ট্রান্সফিউশন টিস্যু কী?

উত্তর: Cycas এর পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা সংবহন টিস্যু থাকে তাকেই বলা হয় ট্রান্সফিউশন টিস্যু।

HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল

ট্রান্সফিউশন টিস্যু কী?

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ কর- question image

Dhaka · 2025

উত্তর

Cycas এর পাতায় প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে বর্ণহীন লম্বা সংবহন টিস্যু থাকে তাকেই বলা হয় ট্রান্সফিউশন টিস্যু।

উত্তর

গর্ভপাদ পুষ্প হলো এক ধরনের সন্নিবেশ যেখানে পুষ্পাক্ষ উত্তলাকার, মোচাকৃতির বা চ্যাপ্টা হয়। গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃত্তি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে। যেমন-জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি।

উত্তর

এ উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গ্রুপ-“P” হলো Cycas এর মেগাস্পোরোফিল যা নগ্নবীজী উদ্ভিদগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। নিচে নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ। ২. রেণুপত্র অর্থাৎ স্পেরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। ৩. মেগাস্পোরোফিল-এ কোনো গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। এর ফলে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। ৪. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। ৫. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না। ৬. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। ৭. জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। ৮. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই সস্য হ্যাপ্লয়েড (n) এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ "Q" এবং "R" প্রতিনিধিত্বকারী গোত্র হলো যথাক্রমে Poaceae এবং Malvaceae। এদের মধ্যে Poaceae গোত্রের উদ্ভিদ গ্রুপটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Poaceae গোত্র ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর প্রায় ৬০% লোকের প্রধান খাদ্য ভাত। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস ধান থেকে তৈরি করা হয়। এছাড়াও ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস মুরগির খাবার এবং খড় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভাত ছাড়াও পৃথিবীর অনেক মানুষের প্রধান খাদ্য রুটি। রুটি ছাড়াও পরোটা, বিস্কুট, পাউরুটি তৈরিতেও গম ব্যবহার করা হয়। ভুট্টা থেকে আটা, পপকর্ন, কর্ণফ্লেক্স, খই তৈরি করা হয়। এছাড়াও ভুট্টা হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আখ থেকে গুড়, চিনি ইত্যাদি পাওয়া যায় এবং চিনি কলের বর্জ্য চিটাগুড় থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। বার্লি আটার জন্য চাষ করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্য তৈরিতে বার্লি ব্যবহৃত হয়।খাদ্যদ্রব্য (যেমন- চাইনিজ স্যুপ) তৈরিতে লেমন ঘাস ব্যবহৃত হয়। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, খাদ্য নিরাপত্তায় Poaceae গোত্রের উদ্ভিদসমূহের গুরুত্ব অপরিসীম।
HSCBiology 1st PaperChapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য- i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃত্তাকার iii. পাতা লিগিউল বিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?

Jessore · 2016

  • সোলানেসি
  • মালভেসি
  • পোয়েসি
  • ক্রুসিফেরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল : ♀ ⊕ উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?

Chittagong · 2016

  • উভলিঙ্গ ও বহুপ্রতিসম
  • একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i. ডিম্বক ii. পিনিউল iii. অ্যাপোফাইসিস নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-

Sylhet · 2016

  • স্ট্রোবিলাস
  • সোরাস
  • মাইক্রোস্পোরোফিল
  • মেগাস্পোরোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্দীপকে উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো— i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. পাতা পক্ষল যৌগিক নিচের-কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?

Dhaka · 2016

  • মাইক্রোফাইট
  • স্পোরোফাইট
  • গ্যামিটোফাইট
  • থ্যালোফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Hibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2016

  • উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
  • মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
  • পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
  • পুষ্পবিন্যাস স্পাইকলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানের পুষ্পবিন্যাস কোনটি?

Sylhet · 2016

  • রেসিম
  • স্পাইক
  • স্পাইকলেট
  • ক্যাপিচুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুকনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল :উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদHibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটএকটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?ধানের পুষ্পবিন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।