উদ্দীপকের নমুনা দুটি মূল ও কান্ডের নমুনা। এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো :
পার্থক্যের বিষয়
১। কিউটিকল
২। রোমের প্রকৃতি
৩। পত্ররন্ধ্র
৪। কর্টেক্স
৫। অধঃত্বক
৬। অন্তঃত্বক
৭। ভাস্কুলার বান্ডল
৮। মেটাজাইলেমের অবস্থান
৯। পরিচক্র
মূল
মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না।
মূলরোম সর্বদাই এককোষী হয়।
মূলত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে না।
কর্টেক্স তুলনামূলকভাবে বড়
অধঃত্বক অনুপস্থিত।
মূলে অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্ব প্রাচীর স্কুল।
ভাঙ্গুলার বান্ডল সবসময়ই অরীয়।
মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। অর্থাৎ জাইলেম এক্সার্ক।
পরিচক্র সর্বদাই উপস্থিত এবং একস্তরবিশিষ্ট।
কাণ্ড
কাণ্ডত্বকের বাইরে কিউটিকল থাকে।
কাগুরোম সাধারণত বহুকোষী হয়।
কাণ্ডত্বকে সাধারণত পত্ররন্ধ্র (স্টোম্যাটা) থাকে।
কর্টেক্স অপেক্ষাকৃত ছোট।
অধঃত্বক উপস্থিত।
কাণ্ডে অন্তঃত্বক থাকলে (একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে অনুপস্থিত) সাধারণত ঢেউ খেলানো। কোষের_পার্শ্ব প্রাচীর স্থুল নয়।
কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়।
মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ জাইলেম এন্ডার্ক।
পরিচক্র বহুস্তরবিশিষ্ট (দ্বিবীজপত্রী) অথবা, অনুপস্থিত (একবীজপত্রী)।