উদ্দীপকে উল্লেখিত চিত্র P হলো Cycas উদ্ভিদের মইক্রোস্পোরোফিল অর্থাৎ পুংরেণুপত্র।
Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-
১। Cycas উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
২। উদ্ভিদ খাড়া পাম জাতীয় ।
৩। পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত।
৪। কচি পাতার ভার্নেশন সারসিনেট ।
৫। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।
৬। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান।
৭। গর্ভাশয় না থাকায় এদের ফল সৃষ্টি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে
৮। পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না।
৯। হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়।
১০। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে।
১১। Cycas-এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট।