উদ্দীপকের "Y" ফুলটি হলো ধান। ধান Poaceae গোত্রের উদ্ভিদ। নিচে Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো:
১. খাদ্যশস্য হিসেবে: Poaceae গোত্রের উদ্ভিদ যেমন- ধান, গম, ভুট্টা, যব, জোয়ার ইত্যাদি খাদ্যশস্য হিসেবে মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে।
২. গোখাদ্য হিসেবে: হাজার প্রজাতির ঘাস, যেমন- দূর্বাঘাস, কার্পেট ঘাস, ধানের পাতা, তৃণকান্ড ইত্যাদি ব্যবহৃত হয়।
৩. কাগজ ও শিল্পোৎপাদনে: বাশ, নলখাগড়া, আখের ছোবড়া, উলুখড় থেকে কাগজ তৈরি করা হয়।
৪. গুড় ও চিনি উৎপাদনে: চিনিকলে আখের রস থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। পৃথিবীর প্রধান চিনি উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে আখ।
৫. ভেষজ হিসেবে: আরগটের জন্য রাই গাছ চাষ করা হয়। আরগট উদ্ভিদ থেকে প্রস্তুত আরগট মিকশ্চার প্রসূতিদের জরায়ু সংকোচনের প্রতিষেধক হিসেবে প্রয়োগ করা হয়। দূর্বাঘাস রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়।