উদ্দীপকে উল্লিখিত "A" গ্রুপ দ্বারা আবৃতবীজী উদ্ভিদকে বুঝানো হয়েছে। আবৃতবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- একবীজপত্রী (Poaceae গোত্র) এবং দ্বিবীজপত্রী (Malvaceae গোত্র)। সাধারণত খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে দ্বিবীজপত্রী (Malvaceae গোত্র) উদ্ভিদ অপেক্ষা একবীজপত্রী (Poaceae গোত্র) উদ্ভিদ বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- Poaceae একটি একবীজপত্রী উদ্ভিদের গোত্র। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হিসেবে পরিচিত। খড় উচ্চমানের গোখাদ্য। ধানের কুঁড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগীর খাদ্য তৈরি করা হয়। গম খাদ্য শস্য হিসেবে সমাদৃত। রুটি, পরোটা, বিস্কুট, পাউরুটি প্রভৃতি তৈরিতে গম ব্যবহার করা হয়। গমের খড় গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টাবীজ থেকে আটা, কর্ণফ্লেক্স প্রভৃতি তৈরি হয়। ভুট্টা হাঁস-মুরগীর প্রধান খাদ হিসেবে পরিচিত। বিভিন্ন উপাদেয় খাবার তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। আখের রস থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। মোলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি হয়। উলুখড় কুঁড়েঘরের ছাউনি তৈরি বা কাগজের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাসগৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বাঁশ বিভিন্ন প্রকার।
আসবাবপত্র ও গৃহসজ্জার উপকরণ তৈরিতে ব্যবহার করা হয়। দুর্বাঘাস উপাদেয় পশুখাদ্য। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। লেবু ঘাস সুগন্ধী তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়।