শেয়ারFacebookWhatsApp

অসমরেণুপ্রসূতা বলতে কী বোঝায়?

উত্তর: একই উদ্ভিদে ভিন্ন ধরনের স্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিকে অসমরেণুপ্রসূতা বলে। 'টেরিডোফাইটের অধিকাংশ গণ সমরেণুপ্রসু হলেও ৮টি গণ অসমরেণুপ্রসূ। এসব উদ্ভিদের মাইক্রোস্পোর হতে পুংলিঙ্গধর ও মেগাস্পোর হতে স্ত্রীলিঙ্গধর উৎপন্ন হয়।

HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল

অসমরেণুপ্রসূতা বলতে কী বোঝায়?

Dinajpur · 2022

উত্তর

Pteris উদ্ভিদের স্পোরাঞ্জিয়াম গুচ্ছই হলো সোরাস।

উত্তর

একই উদ্ভিদে ভিন্ন ধরনের স্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিকে অসমরেণুপ্রসূতা বলে। 'টেরিডোফাইটের অধিকাংশ গণ সমরেণুপ্রসু হলেও ৮টি গণ অসমরেণুপ্রসূ। এসব উদ্ভিদের মাইক্রোস্পোর হতে পুংলিঙ্গধর ও মেগাস্পোর হতে স্ত্রীলিঙ্গধর উৎপন্ন হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র-M দ্বারা Cycas -এর মেগাস্পোরোফিল এবং এর প্রতিনিধিত্বকারী উদ্ভিদ Cycas কে নির্দেশ করা হয়েছে। Cycas -এর মূলের গঠন বিশেষ ধরনের কোরালয়েড প্রকৃতির। মূলের এ বিশেষ গঠনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। ইহা স্বল্পস্থায়ী কারণ কিছু দিনের মধ্যে প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতুলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, যা সামুদ্রিক কোরালের মতো দেখতে। এমন মূলকে কোরালয়েড মূল বলা হয়। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে এবং এই অংশকে শৈবাল স্তর বলে। কোরালয়েড মূল রুট টিউবারকল নামেও পরিচিত।

উত্তর

উদ্দীপকে চিত্র-M হলো Cycas উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল এবং চিত্র-N হলো মেগাস্পোরোফিল। নিচে এদের মধ্যে তুলনা করা হলো- i. মাইক্রোস্পোরোফিল চ্যাপ্টা ও কাষ্ঠল প্রকৃতির এবং এর শীর্ষপ্রান্ত ত্রিভুজাকার ও বন্ধ্যা। মেগাস্পোরোফিলের শীর্ষভাগ সাপের ফণার মতো এবং নিম্নাংশ বৃত্তাকার। ii. মাইক্রোস্পোরোফিলের নিম্নতলে অসংখ্য স্পোরাঞ্জিয়া সৃষ্টি হয় এবং ৩-৪টি স্পোরাঞ্জিয়া একত্রে থেকে সোরাস গঠন করে। মেগাস্পোরোফিলে স্পোরাঞ্জিয়া সৃষ্টি না হলেও এর বৃন্তের দু'পার্শ্বে বৃহৎ আকারের কয়েকটি ডিম্বক সৃষ্টি হয়। iii. মাইক্রোস্পোরোফিল সাধারণত ৩-৫ সে.মি. লম্বা হয়, কিন্তু মেগাস্পোরোফিল ১৫-২০ সে.মি. লম্বা হয়ে থাকে। iv. মাইক্রোস্পোরোফিলগুলি পুং উদ্ভিদের শীর্ষে ঘন গুচ্ছাকারে সজ্জিত হয়ে মোচাকৃতির পুং স্ট্রোবিলাস গঠন করলেও স্ত্রী উদ্ভিদের মেগাস্পোরোফিলগুলি স্ত্রী স্ট্রোবিলাস গঠন করে না। v. মাইক্রোস্পোরোফিল শুক্রাণু তৈরির জন্য এবং মেগাস্পোরোফিল ডিম্বাণু তৈরির জন্য দায়ী। vi. মাইক্রোস্পোরোফিল মাইক্রোস্পোর এবং মেগাস্পোরোফিল মেগাস্পোর তৈরি করে।
HSCBiology 1st PaperChapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য- i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃত্তাকার iii. পাতা লিগিউল বিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?

Jessore · 2016

  • সোলানেসি
  • মালভেসি
  • পোয়েসি
  • ক্রুসিফেরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল : ♀ ⊕ উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?

Chittagong · 2016

  • উভলিঙ্গ ও বহুপ্রতিসম
  • একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i. ডিম্বক ii. পিনিউল iii. অ্যাপোফাইসিস নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-

Sylhet · 2016

  • স্ট্রোবিলাস
  • সোরাস
  • মাইক্রোস্পোরোফিল
  • মেগাস্পোরোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্দীপকে উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো— i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. পাতা পক্ষল যৌগিক নিচের-কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?

Dhaka · 2016

  • মাইক্রোফাইট
  • স্পোরোফাইট
  • গ্যামিটোফাইট
  • থ্যালোফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Hibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2016

  • উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
  • মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
  • পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
  • পুষ্পবিন্যাস স্পাইকলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানের পুষ্পবিন্যাস কোনটি?

Sylhet · 2016

  • রেসিম
  • স্পাইক
  • স্পাইকলেট
  • ক্যাপিচুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুকনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল :উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদHibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটএকটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?ধানের পুষ্পবিন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

অসমরেণুপ্রসূতা বলতে কী বোঝায়? | Prosthuti