উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গ্রুপ A হলো Poaceae গোত্র।
Poaceae গোত্রের কান্ড নলাকার।পরাগধানী সর্বমুখ।পুষ্পবিন্যাস স্পাইকলেট। অমরাবিন্যাস মূলীয়।পুংকেশর সাধারণত ৩ টি।
নিচে এ গোত্রের অর্থনৈতিক গুরুত্ব দেয়া হলো-
Poaceae গোত্রের অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব সর্বাধিক। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে যেগুলো প্রতিনিয়ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে। । নিচে এই গোত্রের তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
১) ধান : বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে
ভোজা তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয়।
২) বাঁশ ঃএটি গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। দৈনন্দিন কাজে বাঁশের গুরুত্ব অপরিসীম।
৩) ইক্ষু : এটি প্রক্রিয়া করে অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টের তৈরিতে করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয়।
৪) গম: আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য চাষ করা হয়। রুটি, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
৫) ভুট্টা: ভুট্টা থেকে পপকন,কর্ণফ্লেক্স ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্য তৈরি হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
৬)যব বা বার্লি : যবের ছাতু স্বাস্থ্যসম্মত খাদ্য। হরলিক্স ও কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
৭) লেমন ঘাস : লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী ব্যবহার করা হয়। চাইনজি স্যুপেও ব্যবহার করা হয়।
৮)নলখাগড়া : কাগজের মণ্ড তৈরিতে এটি ব্যবহার করা হয় ।
৯) ঝাড়ুঘাস: ঝাড়ু তৈরি করা হয়।
১০) দূর্বাঘাসঃ লন তৈরি, ওষুধি উদ্ভিদ, রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়।
দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে এই গোত্রের ব্যাবহার রয়েছে। তাই বলা যায় , Poaceae গোত্রের অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব সর্বাধিক।