উদ্দীপকের চিত্র দুটির মধ্যে চিত্র A হলো Malvaceae গোত্রের এবং চিত্র-B হলো Poaceae গোত্রের। নিচে Malvaceae এবং Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- Malvaceae গোত্রের গুরুত্ব এ গোত্রের উদ্ভিদকে সবজি, শোভাবর্ধনকারী, কাপড় তৈরির সুভা, ভেষত্রী, দোলনা ও কৃষি কাজের নানা উপকরণ তৈরির কাজে ব্যবহার করা হয়। যেমন- ঢেঁড়সকে আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং এর ঔষধি গুণ থাকায় এটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। জবা, স্থলপদ্ম, মরিচ ফুলকে শোভা বর্ধনের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া কার্পাস, কেনাফ মেস্তাপাট হতে সুতা ও পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এসব সুতা ও আঁশ হতে কাপড় তৈরি হয়। এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ এর কাঠ দিয়ে পেন্সিল, খেলনা ও কৃষি কাজের উপকরণ তৈরি করা যায়। Poaceae গোত্রের গুরুত্ব : এ গোত্রের উদ্ভিদই পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। গবাদি পশুর প্রধান খাদ্য ঘাসও এ গোত্রের অন্তর্ভুক্ত। এ গোত্রের ধান, গম, ভুট্টা এবং বব থেকে প্রাপ্ত খাদ্য প্রায় সকল দেশের প্রধান খাদ্যের যোগান দেয়। আখ, বাঁশ, লেমন ঘাস, ঝাড় ঘাস এবং নলখাগড়াকে যথাক্রমে খাবার চিনি।