উদ্দীপকে উল্লিখিত ফুলটি হলো জবা ফুল যা Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। Malvaceae গোত্রের উদ্ভিদসমূহ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা আলোচনা করা হলো- Malvaceae গোত্র দ্বিবীজপত্রী উদ্ভিদসমূহের একটি বড় গোত্র। ৭৫টি গণ এবং ১০০০ থেকে ১৫০০ প্রজাতি নিয়ে এই গোত্র গঠিত। এ গোত্রের অন্তর্ভুক্ত উদ্ভিদসমূহের মধ্যে জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, কেনাফ-মেস্তাপাট, স্থলপদ্ম, মরিচ ফুল, শিমুল ইত্যাদি উল্লেখযোগ্য । এ গোত্রের উদ্ভিদকে সবজি, শোভাবর্ধনকারী, কাপড় তৈরির সুতা, ভেষজী, দোলনা ও কৃষি কাজের নানা উপকরণ তৈরির কাজে ব্যবহার করা যায়। যেমন— ঢেঁড়সকে আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং এর ঔষধি গুণ থাকায় এটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয় । জবা, স্থলপদ্ম ও মরিচ ফুলকে শোভা বর্ধনের জন্য ব্যবহার করা হয়। এছাড়া কার্পাস, কেনাফ মেস্তাপাট ও মেস্তাপাট হতে সুতা ও পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এসব সুতা ও আঁশ হতে কাপড় তৈরি করা হয়। বিশেষ করে এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ এর কাঠ দিয়ে পেন্সিল, খেলনা ও কৃষি কাজের উপকরণ তৈরি করা যায়।