উদ্দীপকে উল্লিখিত ১ম প্রকার উদ্ভিদ হলো নগ্নবীজী উদ্ভিদ। নিম্নে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো-
i. উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে।
ii. রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে।
iii. মেগাস্পোরোফিল এ কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই।
iv. ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে।
V. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
vi. ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
vii. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, তাই সস্য হ্যাপ্লয়েড।
viii. জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না।
ix. সকলেই বায়ুপরাগী।
X. জীবনচক্রে অসমআকৃতির জনুক্রম বিদ্যমান এবং সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়।