উদ্দিপকে চিত্রে সাইকাসের মাইক্রোস্পোরোফিল দেখানো হয়েছে। প্রতিনিধিত্ব কারী উদ্ভিদ সাইকাসের বিশেষ মূল তথা কোরালয়েড মূল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
প্রাথমিক পর্যায়ে পাম্ফার্ন নামে পরিচিত Cycas-এ প্রধান মূল থাকে। তবে এটা স্বল্পস্থায়ী হয় কারণ অল্প সময় পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে এই শাখা বিশিষ্ট মূল এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতির এসব মূলকে কোরালয়েড মূল (coralloid root) বা রুট টিউবারকল (root tubercle) বলে । কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে।
সুতরাং আলোচনা থেকে বলা যায় M প্রতিনিধিত্বকারী উদ্ভিদে বিশেষ আকৃতির কোরালয়েড মূল দেখা যায় ।