শেয়ারFacebookWhatsApp

একপ্রান্তীয় অমরাবিন্যাস বলতে কী বুঝায়?

উত্তর: যখন গর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে অমরা উৎপন্ন হয়ে দুই সারিতে সাজানো ডিম্বক বহন করে, তখন ঐ প্রকার অমরাবিন্যাসকে প্রান্তীয় অমরাবিন্যাস বা মার্জিনাল প্লাসেন্টেশন বলে। উদাহরণ- মটর (Pisum sativum), শিম (Lablab purpureus), অপরাজিতা ইত্যাদি। এক প্রান্তীয় অমরাবিন্যাস লিগিউমিনোসি গোত্রের বৈশিষ্ট্য।

HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · সৃজনশীল

একপ্রান্তীয় অমরাবিন্যাস বলতে কী বুঝায়?

উদ্দীপক

"X" এক প্রকার বৃক্ষ সদৃশ উদ্ভিদ হলেও এদের শাখা থাকে না কিন্তু সার্সিনেট ভার্নেশন বিদ্যমান। উদ্ভিদটি স্পোরোফাইট এবং স্ত্রী ও পুং উদ্ভিদ ভিন্ন ভিন্ন রেণুপত্র উৎপন্ন করে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

একপ্রকোষ্ঠ বিশিষ্ট ও একটিমাত্র বীজযুক্ত ফলই হলো ক্যারিওপসিস।

উত্তর

যখন গর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে অমরা উৎপন্ন হয়ে দুই সারিতে সাজানো ডিম্বক বহন করে, তখন ঐ প্রকার অমরাবিন্যাসকে প্রান্তীয় অমরাবিন্যাস বা মার্জিনাল প্লাসেন্টেশন বলে। উদাহরণ- মটর (Pisum sativum), শিম (Lablab purpureus), অপরাজিতা ইত্যাদি। এক প্রান্তীয় অমরাবিন্যাস লিগিউমিনোসি গোত্রের বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas। Cycas একটি নগ্নবীজী উদ্ভিদ। নিচে Cycas উদ্ভিদের মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্রের সচিত্র গঠন বর্ণনা করা হলো- যে রেণুপত্রে স্ত্রীরেণু বা মেগাস্পোর সৃষ্টি হয় তাকে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র বলে। স্ত্রী Cycas উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র বা মেগাস্পোরোফিল সৃস্টি হয়। Cycas এর মেগাস্পোরোফিলগুলো কখনো স্ট্রোবিলাস গঠন করে না। এগুলো সর্পিলাকারে সজ্জিত হয়ে একটি শিথিল মুকুট গঠন করে। এরা দেখতে লম্বাটে এবং ১৫ ২০ সে. মি. পর্যন্ত লম্বা হয়। প্রতিটি স্পোরোফিলের উর্ধাংশ চওড়া, চ্যাপ্টা পাতার মতো এবং নিম্নাংশ সরু ও সিলিন্ড্রিক্যাল। স্পোরোফিল বা রেণুপত্রের নিচের অংশে, কিনারায় ২ - ৪ জোড়া বৃহৎ, লাল বর্ণের ডিম্বক থাকে। প্রতিটি স্পোরোফিল বাদামি বর্ণের ঘন লোমে আবৃত থাকে। উপরের অংশে পিনিউল (ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক) থাকে। ডিম্বকগুলো বৃহৎ ও ঊর্ধ্বমুখী। দুই কিনারায় ডিম্বকসহ প্রতিটি স্ত্রীরেণুপত্রকে ফণা তোলা সাপের মাথার মতো দেখায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। আমাদের পরিচিত ফলদ উদ্ভিদ গোষ্ঠী বলতে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীকে বুঝানো হয়েছে, যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা। নিচে তা বিশ্লেষণ করা হলো- নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ ১. বহুবর্ষজীবী, কাষ্ঠল, গুল্ম বা বৃক্ষ জাতীয়। ১. একবর্ষ, দ্বিবর্ষ বা বহুবর্ষজীবী নরম বা কাষ্ঠল বীরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয়। ২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। ২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। ৩. গর্ভাশয় না থাকায় ফল হয় না। ৩. গর্ভাশয় ফলে পরিণত হয়। ৪. বীজ অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে। ৪. বীজ ফলের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে। ৫. আর্কিগোনিয়া উপস্থিত। ৫. আর্কিগোনিয়া অনুপস্থিত। ৬. দ্বি-নিষেক ঘটে না। ৬. দ্বি-নিষেক ঘটে। ৭. সস্য হ্যাপ্লয়েড (n)। নিষেকের পূর্বে সস্য গঠিত হয়। ৭. সস্য ট্রিপ্লয়েড (3n)। নিষেকের পর সস্য গঠিত হয়। ৮. পরাগায়নের মাধ্যম বায়ু। ৮. পরাগায়নের মাধ্যম বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)। ৯. পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। ৯. পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়।
HSCBiology 1st PaperChapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদচট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য- i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃত্তাকার iii. পাতা লিগিউল বিশিষ্ট নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলক্ষিত হয়?

Jessore · 2016

  • সোলানেসি
  • মালভেসি
  • পোয়েসি
  • ক্রুসিফেরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল : ♀ ⊕ উদ্দীপক সংশ্লিষ্ট কোনটি সঠিক?

Chittagong · 2016

  • উভলিঙ্গ ও বহুপ্রতিসম
  • একলিঙ্গ পুংপুষ্প ও এক প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও বহু প্রতিসম
  • একলিঙ্গ স্ত্রীপুষ্প ও এক প্রতিসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i. ডিম্বক ii. পিনিউল iii. অ্যাপোফাইসিস নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-

Sylhet · 2016

  • স্ট্রোবিলাস
  • সোরাস
  • মাইক্রোস্পোরোফিল
  • মেগাস্পোরোফিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্দীপকে উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো— i. উদ্ভিদ খাড়া শাখান্বিত ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. পাতা পক্ষল যৌগিক নিচের-কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?

Dhaka · 2016

  • মাইক্রোফাইট
  • স্পোরোফাইট
  • গ্যামিটোফাইট
  • থ্যালোফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Hibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2016

  • উদ্ভিদের কচি অংশ মিউসিলেজপূর্ণ
  • মুক্তপার্শ্বীয় উপপত্র অনুপস্থিত
  • পরাগরেণু ক্ষুদ্র ও কণ্টকিত
  • পুষ্পবিন্যাস স্পাইকলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানের পুষ্পবিন্যাস কোনটি?

Sylhet · 2016

  • রেসিম
  • স্পাইক
  • স্পাইকলেট
  • ক্যাপিচুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুকনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি গোত্রে পরিলনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: শিক্ষক বোর্ডে একটি ফুল সম্পর্কে লিখল :উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান। i.উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্রটি হলো, একটি-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদHibiscus rosa-sinensis এর ফুল- i. উভলিঙ্গ ii. বহুপ্রতিসম iii. গর্ভকটি নিচের কোনটএকটি পুষ্পপ্রতীকের অংশ হলো— i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ii. অমরাবিন্যাস সাইকাস (Cycas)-এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে— i. অস্থানিক মূল সৃষ্টি হয় ii. মূল Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?ধানের পুষ্পবিন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।