উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। আমাদের পরিচিত ফলদ উদ্ভিদ গোষ্ঠী বলতে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীকে বুঝানো হয়েছে, যা নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা। নিচে তা বিশ্লেষণ করা হলো-
নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ
আবৃতবীজী উদ্ভিদ
১. বহুবর্ষজীবী, কাষ্ঠল, গুল্ম বা বৃক্ষ জাতীয়।
১. একবর্ষ, দ্বিবর্ষ বা বহুবর্ষজীবী নরম বা কাষ্ঠল বীরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয়।
২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই।
২. এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে।
৩. গর্ভাশয় না থাকায় ফল হয় না।
৩. গর্ভাশয় ফলে পরিণত হয়।
৪. বীজ অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে।
৪. বীজ ফলের ভিতরে গুপ্ত অবস্থায় থাকে।
৫. আর্কিগোনিয়া উপস্থিত।
৫. আর্কিগোনিয়া অনুপস্থিত।
৬. দ্বি-নিষেক ঘটে না।
৬. দ্বি-নিষেক ঘটে।
৭. সস্য হ্যাপ্লয়েড (n)। নিষেকের পূর্বে সস্য গঠিত হয়।
৭. সস্য ট্রিপ্লয়েড (3n)। নিষেকের পর সস্য গঠিত হয়।
৮. পরাগায়নের মাধ্যম বায়ু।
৮. পরাগায়নের মাধ্যম বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)।
৯. পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়।
৯. পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়।