উদ্দীপকের 'Y [গণিত] ও 'Z [গণিত] এর ক্ষরণকৃত রস পরিপাকে কী ধরনের ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত Y এবং Z হলো যথাক্রমে যকৃৎ এবং অগ্ন্যাশয়। যকৃৎ এবং অগ্ন্যাশয় থেকে ক্ষরণকৃত রস পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- পরিপাকের যকৃতের ভূমিকা: যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃতের নিচের অংশ পিত্তথলি সংলগ্ন থাকে। এখানে পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদবিশিষ্ট। পিত্তরসের মধ্যে পানি, পিত্তলবণ, কোলেস্টেরল ও খনিজ লবণ প্রধান। এই রস পিত্তথলিতে জমা থাকে। প্রয়োজনে ডিওডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। যকৃৎ উদ্বৃত্ত গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল। কেননা আম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না। পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়ারূপে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা: অগ্ন্যাশয় বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। এটি একদিকে বহিঃক্ষরা গ্রন্থি অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ক্ষরিত হয়। অগ্ন্যাশয় রসে প্রোটিন, শর্করা ও লিপিড পরিপাককারী নানাবিধ এনজাইম থাকে। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের কার্যক্রম বলতে মূলত পরিপাকীয় কাজকেই বোঝায়। অগ্ন্যাশয় রসে বিদ্যমান অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাক্টেজ এনজাইম শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, নিউক্লিয়েজ এনজাইম আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে। লাইপেজ এনজাইম স্নেহজাতীয় খাদ্যকে পরিপাক করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'Y ও 'Z এর ক্ষরণকৃত রস পরিপাকে কী ধরনের ভূমিকা পালন করে…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]--> প্রোটিওজ + পেপটোন
২. জিলেটিন \end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]--> পেপটোন ও পলিপেপটাইড
স্নেহ পরিপাক: পাকস্থলির প্রাচীর থেকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম নিঃসৃত হয়। এটি প্রশমিত স্নেহদ্রব্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল-এ পরিণত করে।
স্নেহদ্রব্য \end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]--> ফ্যাটি অ্যাসিড + গ্লিসারল
অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। পাকস্থলির পাইলোরিক প্রান্তে অবস্থিত স্ফিংক্টার পাকস্থলি থেকে ডিওডেনামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে।উত্তর