উদ্দীপকের 'Q [গণিত] এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Q হলো সরিষার তেল, যা চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যের সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়ই ভূমিকা পালন করে নিচে তা বিশ্লেষণ করা হলো- পাকস্থলিতে খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয় না এবং পাকস্থলির প্রাচীরে ভিলাই না থাকায় সেখানে খাদ্যসার শোষণ খুব কম ঘটে। পরিপাককৃত খাদ্যসার, ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরের ভিলাই দ্বারা শোষিত হয়। ভিলাই হলো পরিশোষণের একক। লিপিডের শোষণ কিছুটা জটিল। লিপিডের পরিপাকজাত বস্তু হচ্ছে ফ্যাটি এসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড ইত্যাদি। এদের মধ্যে গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি এসিড ক্ষুদ্রান্ত্রের গহ্বর থেকে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায় (নিষ্ক্রিয় শোষণ) ভিলাসের প্রাচীরের শোষণকারী কোষে শোষিত হয় এবং সেখান থেকে পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করে। অন্যদিকে বড় ফ্যাটি এসিড ও মনোগ্লিসারাইড পিত্তলবণ সহযোগে মাইসেলি নামক ছোট ছোট স্নেহ কণা গঠন করে। অন্যান্য ফ্যাটি এসিডসহ মাইসেলি ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে। কোষের ভেতরে ফ্যাটি এসিড ও গ্লিসারল পুনরায় যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড গঠন করে। ফ্যাটি এসিড ও গ্লিসারলের এই অণুকে কাইলোমাইক্রন বলে। সাদা বর্ণের। কাইলোমাইক্রন কণাগুলো ব্যাপন প্রক্রিয়ায় এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। ভিলাইয়ের ল্যাকটিয়েলে প্রবেশ করে এবং সেখান থেকে লকিসতিন্ত্রের মাধ্যমে শিরাতন্ত্রের রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে ফলে যকৃৎ হয়ে হয়ে হৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন কোষে পৌঁছায়। প্রবাহচিত্র: [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'Q এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
পাকস্থলিতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম নেই। তবে পাকস্থলি নিঃসৃত HCI কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। শর্করা জাতীয় খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে এলে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে। অগ্ন্যাশয় রসের পরিপাক, অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ ক্লোরাইড ও মল্টেজ নামক এনজাইমের সহায়তায় সংঘটিত হয়। অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ এনজাইম, গ্লাইকোজেন ও ডেক্সট্রিনকে আর্দ্রবিশিষ্ট করে মল্টোজ ও মলটোট্রায়োজ ও লিমিট ডেক্সটিন অণুতে পরিণত করে। উৎপন্ন মল্টোজ মল্টেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। আবার আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম যথা: আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ ইত্যাদি থাকে এবং স্টার্চ, ডেক্সট্রিন, আইসোমল্টোজ, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজকে ভেঙে মল্টোজ, মলটোট্রায়োজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ অণুতে পরিণত করে। এভাবে প্রস্তুত মনোস্যাকারাইড ও খাদ্যের বিভিন্ন মনোস্যাকারাইড শোষিত হয়। সাধারণত সেলুলোজ ছাড়া অন্যান্য শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্ত্রেই শেষ হয়।
বৃহদন্ত্রে সাধারণত ব্যাকটেরিয়া ও এককোষী প্রাণীর কর্মকাণ্ডে সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি দুষ্পাচ্য পলিস্যাকারাইড ভেঙে ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড অণু উৎপন্ন হয়।
উপরোক্ত উপায়ে উদ্দীপকে উল্লেখিত শর্করা জাতীয় খাদ্য উপাদানটির পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়।উত্তর
