অস্বাভাবিক সময়ের অনাহারে উক্ত অঙ্গের শারীরবৃত্তীয় অভিযোজন আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত অঙ্গটি হলো পাকস্থলি। অস্বাভাবিক সময়ের অনাহারে পাকস্থলির শারীরবৃত্তীয় অভিযোজন নিচে আলোচনা করা হলো: পাকস্থলির অন্তঃপ্রাচীরে বিদ্যমান বিভিন্ন কোষ থেকে HCI ও বিভিন্ন পরিপাক এনজাইম নিঃসৃত হয়। এগুলো এতই শক্তিশালী যে এরা ধাতব পদার্থ ও জীবিত কোষকে বিগলিত করার ক্ষমতা রাখে। কিন্তু পাকস্থলি নিজে পরিপাক না হয়ে অস্বাভাবিক সময়ের অনাহারে নিম্নোক্তভাবে অভিযোজিত করে। ১. মিউকাস আবরণ: পাকস্থলির অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াল কোষ থেকে নিঃসৃত মিউকাস আবরণ HCI ও বিভিন্ন পরিপাক এনজাইমের মাঝে ভৌত প্রতিবন্ধক তৈরি করে। ২. আঁটসাঁট সংযুক্তি: পাকস্থলির অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলোর আঁটসাঁট সংযুক্তি HCI কিংবা পরিপাক এনজাইম পাকস্থলির কোনো ক্ষতি করতে পারে না। ৩. কোষের প্রতিস্থাপন: পাকস্থলির অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলো 3-6 দিন বাঁচে। এগুলো সর্বদা নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়ে পাকস্থলির সুরক্ষা নিশ্চিত করে। ৪. এনজাইম সক্রিয়করণ: পরিপাক রসে বিদ্যমান নিষ্ক্রিয় প্রো- এনজাইম পেপসিনোজেন ও প্রোরেনিন পাকস্থলিতে HCI এর সংস্পর্শে সক্রিয় পেপসিন ও রেনিনে পরিণত হয়। এতে অনেক HCI প্রশমিত হয়। ৫. বাইকার্বনেট নিঃসরণ: পাকস্থলির অন্তঃগাত্র হতে নিঃসৃত বাইকার্বনেট ক্ষারীয় দ্রবণ HCI কে প্রশমিত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
অস্বাভাবিক সময়ের অনাহারে উক্ত অঙ্গের শারীরবৃত্তীয় অভিযোজন আলোচনা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
৩. দেহ বা কর্পাস : পাকস্থলির প্রধান অংশকে দেহ বা কর্পাস বলে। এটি পাকস্থলির সর্ববৃহৎ অংশ এবং এখানে অধিকাংশ খাদ্যের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়।
৪. অ্যান্ট্রাম: পাকস্থলির ফান্ডাসের নিচের বাঁকা অংশকে অ্যান্ট্রাম বলে। অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে।
৫. পাইলোরাস: অন্ত্রের ডিওডেনাম সংলগ্ন পাকস্থলির অংশকে পাইলোরাস বলে। এটি পাইলোরিক স্ফিংটার নামক পেশিবলয় ধারণ করে।উত্তর