'A [গণিত] চিহ্নিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলি। নিচে পাকস্থলির গঠন বর্ণনা করা হলো- পাকস্থলিটি ডায়াফ্রামের নিচে উদরের উপরের অংশে অবস্থিত প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা ও ১৫ সেন্টিমিটার চওড়া বাঁকানো থলির মতো অংশ। এর গঠন কয়েকটি অংশে ভাগ করা যায়, যথা- ১. যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তা কার্ডিয়া। ২. কার্ডিয়ার বাম পাশে পাকস্থলি-প্রাচীর যা গম্বুজাকার ধারণ করে তা ফানডাস। ৩. ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোট ও বড় বাঁক। ৪. যে অংশটি ডিওডেনামে উন্মুক্ত হয়েছে তা পাইলোরাস। কার্ডিয়াক ও পাইলোরিক অংশে একটি করে বৃত্তাকার পেশিবলয় আছে। এদের যথাক্রমে কার্ডিয়াক ও পাইলোরিক স্ফিংক্টার বলে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
'A চিহ্নিত অঙ্গটির গঠন বর্ণনা কর।
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর