চিহ্নিত চিত্রসহ উদ্দীপকের অঙ্গটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো পাকস্থলি। নিচে চিহ্নিত চিত্রসহ পাকস্থলির গঠন বর্ণনা করা হলো- মানুষের পাকস্থলি নিম্নলিখিত পাঁচটি অংশ নিয়ে গঠিত: ১. কার্ডিয়া : অন্ননালি সংলগ্ন পাকস্থলির অংশকে কার্ডিয়া বলে। এতে অন্ননালি উন্মুক্ত হয় এবং এটি কার্ডিয়াক স্ফিংটার নামক পেশিবলয় ধারণ করে। ২. ফান্ডাস : পাকস্থলির কার্ডিয়ার নিচের ও বাম পাশের গম্বুজাকৃতির উঁচু অংশকে ফান্ডাস বলে। পরিপাকের সময় সৃষ্ট গ্যাস ফান্ডাসে জমা থাকে। [চিত্র] ৩. দেহ বা কর্পাস : পাকস্থলির প্রধান অংশকে দেহ বা কর্পাস বলে। এটি পাকস্থলির সর্ববৃহৎ অংশ এবং এখানে অধিকাংশ খাদ্যের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। ৪. অ্যান্ট্রাম: পাকস্থলির ফান্ডাসের নিচের বাঁকা অংশকে অ্যান্ট্রাম বলে। অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে। ৫. পাইলোরাস: অন্ত্রের ডিওডেনাম সংলগ্ন পাকস্থলির অংশকে পাইলোরাস বলে। এটি পাইলোরিক স্ফিংটার নামক পেশিবলয় ধারণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
চিহ্নিত চিত্রসহ উদ্দীপকের অঙ্গটির গঠন বর্ণনা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
৩. দেহ বা কর্পাস : পাকস্থলির প্রধান অংশকে দেহ বা কর্পাস বলে। এটি পাকস্থলির সর্ববৃহৎ অংশ এবং এখানে অধিকাংশ খাদ্যের পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়।
৪. অ্যান্ট্রাম: পাকস্থলির ফান্ডাসের নিচের বাঁকা অংশকে অ্যান্ট্রাম বলে। অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে।
৫. পাইলোরাস: অন্ত্রের ডিওডেনাম সংলগ্ন পাকস্থলির অংশকে পাইলোরাস বলে। এটি পাইলোরিক স্ফিংটার নামক পেশিবলয় ধারণ করে।উত্তর