উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] -তে খাদ্যের রাসায়নিক পরিপাক বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "X" দ্বারা পাকস্থলিকে বুঝানো হয়েছে। নিচে পাকস্থলিতে খাদ্যের রাসায়নিক পরিপাক বর্ণনা করা হলো- রাসায়নিক পরিপাক: পাকস্থলির প্রাচীর পেশিবহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং চার ধরনের কোষে গঠিত। প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা। 'সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে "গ্যাস্ট্রিক জুস” বলে। এর ৯৯.৪৫% ই পানি।গ্যাস্ট্রিন নামক হরমোন এ জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নিম্নলিখিত তিনটি উপায়ে পাকস্থলিতে রাসায়নিক পরিপাক সংঘটিত হয়- শর্করা পরিপাক: পাকস্থলি থেকে শর্করাবিশ্লেষী কোনো এনজাইম নিঃসৃত হয় না। ফলে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন ঘটে না। আমিষ পরিপাক: গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক (আমিষ বিশ্লেষী) এনজাইম থাকে। নিষ্ক্রিয় এনজাইমটি গ্যাস্ট্রিক জুসের HCI-এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটোন-এ পরিণত করে। এছাড়া পাচক রসের জিলেটিনেজ নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে পেপটোন ও পলিপেপটাইড উৎপন্ন করে। ১. আমিষ + পানি → পেপসিন [চিত্র] প্রোটিওজ + পেপটোন ২. জিলেটিন →জিলেটিনেজ [চিত্র] পেপটোন ও পলিপেপটাইড স্নেহ পরিপাক: পাকস্থলির প্রাচীর থেকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম নিঃসৃত হয়। এটি প্রশমিত স্নেহদ্রব্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল-এ পরিণত করে। স্নেহদ্রব্য → গ্যাস্ট্রিক লাইপেজ [চিত্র] ফ্যাটি অ্যাসিড + গ্লিসারল অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। পাকস্থলির পাইলোরিক প্রান্তে অবস্থিত স্ফিংক্টার পাকস্থলি থেকে ডিওডেনামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'X -তে খাদ্যের রাসায়নিক পরিপাক বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]--> প্রোটিওজ + পেপটোন
২. জিলেটিন \end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]--> পেপটোন ও পলিপেপটাইড
স্নেহ পরিপাক: পাকস্থলির প্রাচীর থেকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম নিঃসৃত হয়। এটি প্রশমিত স্নেহদ্রব্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল-এ পরিণত করে।
স্নেহদ্রব্য \end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]--> ফ্যাটি অ্যাসিড + গ্লিসারল
অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। পাকস্থলির পাইলোরিক প্রান্তে অবস্থিত স্ফিংক্টার পাকস্থলি থেকে ডিওডেনামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে।উত্তর