'B [গণিত] চিহ্নিত অঙ্গটি মানবদেহে খাদ্য শোষণের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত অংশটি হলো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র মানবদেহে খাদ্য শোষণের জন্য গুরুত্বপূর্ণ। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- ক্ষুদ্রান্ত্র শোষণের প্রধান স্থান। ক্ষুদ্রান্ত্রের উপরের অংশ অর্থাৎ ডিওডেনাম এনজাইম ক্ষরণ করে শর্করা, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যবস্তুর পরিপাক ঘটায়। অপরপক্ষে ক্ষুদ্রান্ত্রের নিচের অংশ (জেজুনাম ও ইলিয়াম) শোষণকার্যের সঙ্গে সংযুক্ত। পরিচিত সকল খাদ্য এবং ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি ক্ষুদ্রান্ত্রের নিচের অংশে জমা হয়। শর্করা ও প্রোটিনের সরল উপাদানগুলো ভিলাসের মধ্যে অবস্থিত রক্তনালিতে শোষিত হয় এবং প্রোটিন সংবহনতন্ত্রে প্রবেশ করে। ফ্যাটের সকল উপাদান ল্যাকটিয়ালের মধ্যে শোষিত হয় এবং লসিকাতন্ত্রে প্রবেশ করে। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরের ভাঁজে ভাঁজে নড়াচড়ায় সক্ষম ভিলাই নামক অভিক্ষেপ বিদ্যমান। ক্ষুদ্রান্ত্রের ভিলাই হলো শোষণ একক। মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রায় ৫০ হাজার ভিলাই থাকে। এছাড়া ভিলাস গঠনকারী এপিথেলিয়াল কোষের প্লাজমামেমব্রেন দ্বারা মাইক্রোভিলাই বা ব্রাশবর্ডার নামক অভিক্ষেপ সৃষ্টি ক্ষুদ্রান্ত্রের অন্তঃপাচীরে শোষণ অঞ্চলের বৃদ্ধি ঘটিয়েছে। বিভিন্ন ধরনের খাদ্যবস্তু যেমন- শর্করা, প্রোটিন, লিপিড, পানি, খনিজ লবণ ও ভিটামিন ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
'B চিহ্নিত অঙ্গটি মানবদেহে খাদ্য শোষণের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর