উদ্দীপকের “Y” অংশে সকল খাদ্য শোষিত হতে পারে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের “Y” অংশ দ্বারা ক্ষুদ্রান্ত্রকে নির্দেশ করা হয়েছে। ক্ষুদ্রান্ত্রে সকল খাদ্য শোষিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো: মানুষের পরিপাকতন্ত্রের পরিপাককৃত খাদ্যসার পরিশোষণের প্রধান হলো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরের ভিলাই হলো পরিশোষণের একক। অ্যামিনো এসিড ও সরল শর্করাগুলো ভিলাই মধ্যস্থ কৈশিকজালিকার রক্তে শোষিত হয় এবং পোর্টালতন্ত্রে বাহিত হয়। চর্বিজাতীয় খাদ্যসার ভিলাই এর লসিকায় শোষিত হয় ও লসিকাতন্ত্র দিয়ে পরিবাহিত হয়। বেশিরভাগ পানিই ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়। মানুষের খাদ্য খাওয়ার মূল উদ্দেশ্য হলো দেহের পুষ্টি নিশ্চিত করা। মানুষের গৃহীত খাদ্য পরিপাকতন্ত্রের মাধ্যমে সরলীকৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে প্রতিটি কোষে পৌছায়। এখানে কোষ বিপাকের মাধ্যমে আমরা শক্তি পাই। পরিপাকতন্ত্র হতে খাদ্যসার সংবহনতন্ত্রে আসার অন্যতম জায়গা হলো ক্ষুদ্রান্ত্র। তাই বলা যায় ক্ষুদ্রান্ত্র বা “Y” অংশে সকল খাদ্যই শোষিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের “Y” অংশে সকল খাদ্য শোষিত হতে পারে- বিশ্লেষণ করো।
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর