উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত অংশে কোন ধরণের খাদ্য পরিপাক হয় এবং কীভাবে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত অংশটি হলো পাকস্থলি । নিচে পাকস্থলিতে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা করা হলো- পাকস্থলিতে খাদ্যবস্তু পরিপাক শুরু হয়। গলবিল থেকে খাদ্যবস্তু পাকস্থলিতে প্রবেশ করলে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত গ্যাস্ট্রিক রসের সাথে মিশ্রিত হয়। গ্যাস্ট্রিক রসে মিউসিন, HCI এবং খাদ্য পরিপাককারী বিভিন্ন ধরনের এনজাইম, যেমন- প্রোটিন পরিপাকীয় এনজাইম (পেপসিন) ও লিপিড পরিপাকীয় এনজাইম (লাইপেজ) থাকে । মিউসিন খাদ্যবস্তুর সঙ্গে মিশে খাদ্যবস্তুকে নমনীয় ও পিচ্ছিল করে। HCl খাদ্যের জীবাণুকে ধ্বংস করে এবং পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। পাকস্থলিতে পেপসিনের উপস্থিতিতে প্রোটিন পরিপাক হয়ে পেপটোন, প্রোটিওজ ও কিছু পলিপেপটাইডে পরিণত হয়। অনেক সময় পাকস্থলিতে দুগ্ধ প্রোটিন ক্যাসিন রেনিনের উপস্থিতিতে প্যারাক্যাসিনে এবং তা পেপসিনের উপস্থিতিতে পেপটোন ও প্রোটিওজে পরিণত হয়। এছাড়া এখানে লাইপেজ লিপিডকে ভেঙ্গে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাকের কোনো এনজাইম না থাকায় সাধারণত কার্বোহাইড্রেটের পরিপাক ঘটে না।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'B চিহ্নিত অংশে কোন ধরণের খাদ্য পরিপাক হয় এবং কীভাবে-ব্য…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর