রক্তে এবং লসিকাতে কীভাবে উদ্দীপকের (Q) খাদ্যটি পরিশোধিত হয় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Q [গণিত] হলো সরিষার তেল যা স্নেহজাতীয় খাদ্যের উৎস। এ জাতীয় খাদ্যের পরিপাকজাত সারবস্তু হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড ইত্যাদি। স্নেহজাতীয় খাদ্যের সারবস্তু শোষণ ও দেহের বিভিন্ন অংশে পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে। পরিপাকের মাধ্যমে স্নেহজাতীয় খাদ্যবস্তু ভেঙ্গে উৎপন্ন গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্ত্রের ভিলাস দ্বারা শোষিত হয়। পরবর্তীতে তা তরল আকারে রক্ত দ্বারা শোষিত হয়ে পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। অপরদিকে বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্তরসের সঙ্গে সংযুক্ত হয়ে মাইসেলি নামক আণুবীক্ষণিক কণা সৃষ্টি করে। মাইসেলি ব্যাপনের মাধ্যমে শোষণকারী কোষে প্রবেশ করে এবং ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়। ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল ফসফোলিপোপ্রোটিন আবরণে আবৃত হয়ে কাইলোমাইক্রন নামক বড় স্নেহকণা গঠন করে। এ পর্যায়ে এসব স্নেহকণা শোষণকারী কোষ ত্যাগ করে ভিলাসের লসিকাতন্ত্রে প্রবেশ করে এবং ল্যাকটিয়েলে বিদ্যমান লসিকা দ্বারা শোষিত হয়। এরপর লসিকার মাধ্যমে এগুলো শিরার রক্তে পরিবাহিত হয়। পরবর্তীতে শিরার রক্তপ্রবাহের মাধ্যমে শোষিত এসব সারবস্তু যকৃত হয়ে হূৎপিণ্ডে যায় এবং সেখান থেকে দেহের বিভিন্ন কোষে পরিবাহিত হয় । উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের 'Q [গণিত] (সরিষার তেল) অর্থাৎ স্নেহজাতীয় খাদ্যের সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
রক্তে এবং লসিকাতে কীভাবে উদ্দীপকের (Q) খাদ্যটি পরিশোধিত হয় বিশ্লেষ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর