উদ্দীপকের স্পঞ্জের মতো অঙ্গের গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানুষের বক্ষগহ্বরে ছোট ছোট হালকা গোলাপি বর্ণের লোবিউল দ্বারা গঠিত স্পঞ্জের মতো নরম অঙ্গটি হলো ফুসফুস । এর গঠন নিচে ব্যাখ্যা করা হলো- ফুসফুস প্লুরা নামক দ্বিস্তরী একটি পাতলা আবরণে আবৃত থাকে। বাইরের স্তরটিকে প্যারাইটাল এবং ভিতরের স্তরটিকে ভিসেরাল স্তর বলে। স্তর দুটির মাঝে অবস্থিত সেরাস ফ্লুইড নামক তরল পদার্থ ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। ডান দিকের ফুসফুসে তিনটি লোব এবং বাম ফুসফুসে দুটি লোব আছে। প্রতিটি লোব কয়েকটি সেগমেন্টে বিভক্ত। ডান ফুসফুসে ১০টি ও বাম ফুসফুসে ৮টি সেগমেন্ট থাকে। প্রত্যেকটি সেগমেন্ট আবার লোবিউল নামক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস যা ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরি। এদের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের স্পঞ্জের মতো অঙ্গের গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর