উদ্দীপকের 'খ' অংশে খাদ্য পরিপাক বর্ণনা কর।
উত্তর: সেই উদ্দীপকের 'খ' অঙ্গটি হলো পাকস্থলি। নিচে পাকস্থলিতে খাদ্য পরিপাক পদ্ধতি বর্ণনা করা হলো- খাদ্যবস্তু অন্ননালি হতে পাকস্থলিতে প্রবেশের পর প্রতি ১৫-২০ সেকেন্ড পরপর পাকস্থলির প্রাচীরে পেরিস্ট্যালটিক সঞ্চালনের ফলে খাদ্যবস্তু পাকস্থলির গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের সাথে মিশ্রিত হয় এবং নরম, পিচ্ছিল ও হ্রাসপ্রাপ্ত খাদ্যপিণ্ড কাইমে পরিণত হয়।পাকস্থলির পরিপাক রসে বিদ্যমান HCI দ্বারা খাদ্য জীবাণুমুক্ত এবং অম্লীয় হয়। পাকস্থলিতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। এজন্য এখানে শর্করাজাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। চিবানো ও লালা মিশ্রিত আমিষ খাদ্য পাকস্থলির গহ্বরে পৌঁছালে পাকস্থলির প্রাচীর হতে গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে পাকস্থলির প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিন গ্রন্থি হতে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এ রসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। এ নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক রসের HCI-এর সাথে বিক্রিয়া করে পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষকে আর্দ্র বিশ্লেষণ করে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। এছাড়া পাচকরসের জিলেটিনেজ নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে পেপটোন ও পলিপেপটাইড উৎপন্ন করে। [চিত্র] এছাড়া এখানে লাইপেজ লিপিডকে ভেঙ্গে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'খ' অংশে খাদ্য পরিপাক বর্ণনা কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
এছাড়া এখানে লাইপেজ লিপিডকে ভেঙ্গে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে।উত্তর