'Y [গণিত] -চিহ্নিত অংশকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] - অংশটি হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ- অগ্ন্যাশয় একইসাথে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা অংশ থেকে দু'ধরনের ক্ষরণ মিলে অগ্ন্যাশয় রস গঠন করে । যথা: (১) পরিপাক এনজাইম এবং (২) একটি ক্ষারীয় তরল। অগ্ন্যাশয় রসে যে ৩টি প্রধান এনজাইম থাকে তা হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ ও প্রোটিয়েজ। অ্যামাইলেজ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, লাইপেজ ফ্যাট বা লিপিড জাতীয় খাদ্য এবং প্রোটিয়েজ প্রোটিন জাতীয় খাদ্যের উপর কাজ করে । এনজাইম ছাড়াও অগ্ন্যাশয় রসে যে ক্ষারীয় তরল ক্ষরিত হয় সেটি মূলত বাইকার্বনেট আয়ন। এটি পাকস্থলি থেকে ডিওডেনামে আগত আংশিক পাচিত অম্লীয় খাদ্যকে নিরপেক্ষ করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, পলিপেপটাইড ক্ষরণ করে। ইনসুলিন ও গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে । এজন্য অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
'Y -চিহ্নিত অংশকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? – বিশ্লেষণ করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর