উদ্দীপকে উল্লিখিত P ও Q পর্বভুক্ত প্রাণীদের শ্বসনকার্যের ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত P ও Q প্রাণী দুইটি হলো যথাক্রমে ঘাসফড়িং ও রুইমাছ। এর মধ্যে ঘাসফড়িং ট্রাকিয়ালতন্ত্র এবং রুইমাছ ফুলকার মাধ্যমে শ্বসনিক গ্যাসীয় বিনিময় ঘটায়। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ ফুলকা । এদের গলবিলের দুপার্শ্বে অবস্থিত দুটি ফুলকা প্রকোষ্ঠের প্রতিটিতে চারটি করে মোট চার জোড়া ফুলকা বিদ্যমান। প্রতিটি ফুলকা প্রকোষ্ঠ কানকোয়া নামক অস্থিপাত দ্বারা আবৃত থাকে। গলবিলের পার্শ্বপ্রাচীরে পাঁচ জোড়া ফুলকাছিদ্র থাকে। এ ছিদ্রগুলো দিয়ে গলবিল পাশের ফুলকা প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। অপরদিকে ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রে দশ জোড়া ফুলকা ছিদ্র থাকে যা দেহের দুই পাশে উন্মুক্ত হয় এবং কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়। রুইমাছের ফুলকা ফিলামেন্টে যে প্লেট থাকে তা এপিথেলিয়ামে আবৃত এবং এর ভেতর রক্তনালিকার কৈশিকজালিকা বিস্তৃত থাকে। অন্যদিকে ট্রাকিয়ালতন্ত্রের ট্রাকিওল নালিসমূহ দেহকোষের সান্নিধ্যে আসে এবং গ্যাসীয় বিনিময় ঘটে, যেখানে রুইমাছে গ্যাসীয় বিনিময় ঘটে রক্তনালির মাধ্যমে। রুইমাছের বায়ুথলি বা পটকা পৌষ্টিকনালির পৃষ্ঠীয় প্রাচীর থেকে উৎপত্তি লাভ করে এবং পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান গ্যাস শ্বসন কাজে ব্যবহৃত হয়। অপরপক্ষে ঘাসফড়িংয়ের বায়ুথলি ট্রাকিয়ার সাথে সরাসরি যুক্ত যা বাতাস জমা রাখে । এবং শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। কাজেই ঘাসফড়িং ও রুইমাছ দুইটি ভিন্ন ধরনের শ্বসন অঙ্গের মাধ্যমে গ্যাসীয় বিনিময় করে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত P ও Q পর্বভুক্ত প্রাণীদের শ্বসনকার্যের ভিন্নতা বি…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর