'X [গণিত] -চিহ্নিত অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক চিত্রের X অংশটি হলো পাকস্থলি। পাকস্থলিতে খাদ্যবস্তু পরিপাক শুরু হয়। গলবিল থেকে খাদ্যবস্তু পাকস্থলিতে প্রবেশ করলে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত গ্যাস্ট্রিক রসের সাথে মিশ্রিত হয়। গ্যাস্ট্রিক রসে মিউসিন, HCI এবং খাদ্য পরিপাককারী বিভিন্ন ধরনের এনজাইম, যেমন— প্রোটিন পরিপাকীয় এনজাইম (পেপসিন) ও লিপিড পরিপাকীয় এনজাইম (লাইপেজ) থাকে। মিউসিন খাদ্যবস্তুর সঙ্গে মিশে খাদ্যবস্তুকে নমনীয় ও পিচ্ছিল করে। HCI খাদ্যের জীবাণুকে ধ্বংস করে এবং পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে। পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাকের কোনো এনজাইম না থাকায় সাধারণত কার্বোহাইড্রেটের পরিপাক ঘটে না। তবে পাকস্থলি নিঃসৃত HCI কিছু পরিমাণ সুক্রোজকে আর্দ্র বিশ্লিষ্ট করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। পাকস্থলিতে পেপসিনের উপস্থিতিতে প্রোটিন পরিপাক হয়ে পেপটোন, প্রোটিওজ ও কিছু পলিপেপটাইডে পরিণত হয়। অনেক সময় পাকস্থলিতে দুগ্ধ প্রোটিন ক্যাসিন রেনিনের উপস্থিতিতে প্যারাক্যাসিনে এবং পরে তা পেপসিনের উপস্থিতিতে পেপটোন ও প্রোটিওজে পরিণত হয়। এছাড়া এখানে লাইপেজ লিপিডকে ভেঙ্গে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
'X -চিহ্নিত অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর