জনের দুপুরের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: জনের দুপুরের খাবারগুলো হলো গরুর মাংস এবং ভাত । ভাত শর্করা ও গরুর মাংস আমিষ জাতীয় খাদ্য। নিচে এ খাদ্যগুলোর পরিপাক প্রক্রিয়া বর্ণনা করা হলো- খাদ্য গ্রহণের পর মুখগহ্বর থেকে যে লালা নিঃসৃত হয় সেখানে টায়ালিন থাকে। এই টায়ালিন শর্করাকে মলটোজে পরিণত করে। মুখগহ্বরে আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। খাদ্য পাকস্থলিতে পৌঁছালে, হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের জীবাণুকে মেরে ফেলে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এখানে পেপসিন আমিষকে ভেঙ্গে পেপটাইডে পরিণত করে। পাকস্থলিতে শর্করার পরিপাক ঘটে না। পাকস্থলিতে খাদ্যগুলো মিশে পাকমণ্ড তৈরি হয় । পাকমণ্ড পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে পৌঁছালে সেখানে অগ্ন্যাশয় থেকে পাচক রস নিঃসৃত হয়। পাচক রসের এনজাইমের ক্রিয়ার ফলে শর্করা ও আমিষের পরিপাক কাজ চলতে থাকে । অগ্ন্যাশয় নিঃসৃত অ্যামাইলেজ সামান্য ক্ষারধর্মী পরিবেশে স্টার্চ, গ্লাইকোজেন ও ডেক্সট্রিনকে আর্দ্রবিশ্লিষ্ট করে মল্টোজ, মল্টোট্রায়োজ ও লিমিট ডেক্সট্রিন নামক ক্ষুদ্র ডেক্সট্রিন অণু উৎপন্ন করে। মল্টেজ এনজাইম মল্টোজের উপর কাজ করে গ্লুকোজে পরিণত করে। আবার আন্ত্রিক রসের ট্রিপসিন আমিষের আংশিক পরিপাককৃত পেপটাইডে ভেঙ্গে অ্যামাইনো এসিডে পরিণত করে। এভাবে মুখগহ্বর থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত খাদ্যগুলোর পরিপাক ঘটে । এভাবে জনের গ্রহণকৃত দুপুরের খাবারগুলো পরিপাক হয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
জনের দুপুরের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো।
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের 'আনুপাতিক হার হলো BMI । BMI এর মানদণ্ড অনুযায়ী সুস্বাস্থ্যের আদর্শ মান হলো ১৮.৫-২৪.৯। জনের BMI ৩০ হওয়ায় সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে। কারণ, মানদণ্ড অনুযায়ী মোটা হওয়ার প্রথম স্তর হলো ৩০-৩৪.৯। সুতরাং জনের BMI স্বাস্থ্যের জন্য ভালো নয়। তার বেছে খাদ্যগ্রহণ ও ব্যায়াম করা প্রয়োজন ।