উদ্দীপকের B অঙ্গটিতে শর্করা বিপাক বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের B অঙ্গটি হলো যকৃত। মানবদেহে সাধারণত যকৃতের সাহায্যে শর্করাজাতীয় খাদ্যের বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। নিচে শর্করা বিপাকে যকৃতের ভূমিকা বর্ণনা করা হলো- যকৃত ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজকে গ্লুকোজে পরিণত করে। গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চিত করে। ইনসুলিনের উপস্থিতিতে প্রক্রিয়াটি উদ্দীপ্ত হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। আবার গ্লুকোজের চাহিদার তুলনায় যদি গ্লাইকোজেনের ঘাটতি হয়, তখন নন-কার্বোহাইড্রেট উৎস যেমন- অ্যামিনো এসিড, ল্যাকটিক এসিড, পাইরুভিক এসিড এবং গ্লিসারল থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় যকৃতে গ্লুকোজ বা গ্লাইকোজেন সংশ্লেষিত হয়। রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস পেলে দেহের প্রয়োজনে অনেক সময় যকৃত গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সঞ্চিত গ্লুকোজের বিপাক ঘটিয়ে গ্লুকোজের চাহিদা পূরণ করে । আবার রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে যকৃত লাইপোজেনেসিস প্রক্রিয়ায় অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করে। যকৃত বিভিন্ন চক্রের মাধ্যমে শর্করার বিপাক ঘটিয়ে CO2, পানি ও প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের B অঙ্গটিতে শর্করা বিপাক বর্ণনা করো।
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি চোয়ালের প্রতি অর্ধাংশে ২টি ইনসিসর (I), ১টি ক্যানাইন (C), ২টি প্রিমোলার (P) এবং ৩টি মোলার (M) দাঁত থাকে। মানুষের মুখে সর্বমোট প্রতি চোয়ালে ১৬টি করে মোট ৩২টি দাঁত বিদ্যমান।উত্তর
উত্তর