X উদ্দীপকটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X পদ্ধতিটি হলো XX-XY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষ, স্তন্যপায়ী ও কিছু পতঙ্গে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। নিচে XX-XY লিঙ্গ নির্ধারণ পদ্ধতি-এর জীনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো- মানুষের একটি ডিপ্লয়েড কোষে ৪৬টি ক্রোমোসোম থাকে। এদের মধ্যে ৪৪টি বা ২২ জোড়াকে অটোসোম এবং ২টি বা এক জোড়াকে সেক্স ক্রোমোসোম বলে। সেক্স ক্রোমোসোম দুটির একটি X এবং অপরটি Y নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এরা প্রধান ভূমিকা পালন করে। অটোসোমগুলো শারীরবৃত্তীয় অন্যান্য কাজে অংশগ্রহণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই । স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে ২২ জোড়া অটোসোম (2A) এবং একজোড়া X ক্রোমোসোম থাকে। যৌন জননের সময় মিয়োসিস কোষ বিভাজন দ্বারা এরা কেবল এক ধরনের যেমন- (A+X) হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপাদন করে। এজন্য এদের হোমোগ্যামিটিক স্ত্রী বলে। অপরপক্ষে পুরুষের ডিপ্লয়েড কোষে ২২ জোড়া অটোসোম (2A) এবং একটি X ও একটি Y ক্রোমোসোম থাকে । যৌন জননের সময় মিয়োসিস কোষ বিভাজন দ্বারা এরা দুধরনের অর্থাৎ অর্ধেক (A+X) ও অর্ধেক (A+Y) হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করে। এজন্য এদের হেটারোগ্যামিটিক পুরুষ বলে। একটি ডিম্বাণু কেবল (A+X) অথবা (A+Y) বহনকারী শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোটে সেক্স ক্রোমোসোম হিসেবে দুটি X নতুবা একটি X ও একটি Y ক্রোমোসোমের আবির্ভাব ঘটে। দুটি X নিয়ে যে শিশু (2A+XX) জন্মাবে সেটি হবে কন্যা এবং একটি X ও একটি Y নিয়ে যে শিশু ( 2A+XY) জন্মাবে সেটি হবে পুত্র সন্তান। পুত্র ও কন্যা সন্তানের অনুপাত হয় ১ : ১।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
X উদ্দীপকটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা কর।
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর