উদ্দীপকের শেষের লাইনটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো ফুসফুস। এর গাঠনিক ও শ্বসনিক একক হলো অ্যালাভিওলাস। অসংখ্য অ্যালভিওলাসের সমন্বয়ে ফুসফুস গঠিত। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- অ্যালভিওলাস হলো ফুসফুসের মধ্যে অবস্থিত স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা আবৃত ও কৈশিকজালিকা সমৃদ্ধ অত্যন্ত ক্ষুদ্রাকৃতির বুদবুদ সদৃশ বায়ুথলি বিশেষ। এগুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছবদ্ধ। অতি ক্ষুদ্রাকার, বুদবুদসদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময় তল গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। নবজাতক শিশুর ফুসফুসে ২০ মিলিয়ন অ্যালভিওলাই থাকে, ৮ বছরে এ সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন। অন্যদিকে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে প্রায় ৪৮০ মিলিয়ন অ্যালভিওলাই থাকে ৷ অ্যালভিওলাইয়ের সংখ্যা ফুসফুসের আকারের উপরে নির্ভরশীল অ্যালভিওলাসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় O2 ও CO2 এর মধ্যে গ্যাসীয় আদান-প্রদান ঘটে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের শেষের লাইনটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর