উদ্দীপকের 'ক' অঙ্গটির কাজ লেখো।
উত্তর: উদ্দীপকের 'ক' অঙ্গটি হলো পাকস্থলি। এটি পরিপাক তন্ত্রের একটি বিশেষ অঙ্গ। পাকস্থলিতে যান্ত্রিক ও রাসায়নিক উভয় ধরনের কার্যাবলিই সম্পন্ন হয় । নিচে পাকস্থলির কাজ উল্লেখ করা হলো- যান্ত্রিক পরিপাক: পাকস্থলি তিন ধরনের যান্ত্রিক কাজ করে থাকে। যথা- ১. খাদ্যদ্রব্য জমা রাখা: পাকস্থলি ০.৮ থেকে ১.৫ লিটার পর্যন্ত খাদ্য উপাদান ধরে রাখতে পারে। খাদ্য উপাদান ২-৬ ঘণ্টা পর্যন্ত পাকস্থলিতে অবস্থান করে। ২. খাদ্যের মিশ্রণ ও প্রচলন: পাকস্থলির পেরিস্ট্যালটিক সংকোচনমূলক ঢেউ খাবারের মিশ্রণ ঘটায়। পুনঃপুনঃ মিশ্রণের ফলে পাকস্থলির খাবার অর্ধতরল কাইমে পরিণত হয়। ৩. পাকস্থলির খালিকরণ: পাকস্থলির ক্রমসংকোচন এর ফলে পাকমণ্ড ডিওডেনামে স্থানান্তরিত হয়। এর হার নির্ভর করে গ্যাস্ট্রিন হরমোন কতটা উত্তেজনা সৃষ্টি করছে তার উপরে। রাসায়নিক পরিপাক: পাকস্থলিতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম না থাকায় শুধুমাত্র আমিষ ও স্নেহের পরিপাক সম্পন্ন হয়। পাকস্থলির পেপসিন আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। পাকস্থলির লাইপেজ এনজাইম স্নেহকে ভেঙ্গে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অঙ্গটির কাজ লেখো।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর