উদ্দীপকের শেষোক্ত লাইনটির গুরুত্ব- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শেষোক্ত লাইনে বর্ণিত "y" পৌষ্টিক গ্রন্থিটি হলো যকৃৎ। পরিপাক সংশ্লিষ্ট কাজ ছাড়াও সাইনুসয়েড বহনকারী যকৃত দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। অতিরিক্ত শোষিত খাদ্যসার যকৃতে জমা থাকে যা উদ্দীপকের শেষোক্ত লাইনটিতে উল্লেখ করা হয়েছে। এজন্য যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। নিচে যকৃতের সঞ্চয়ী ভূমিকা তুলে ধরা হলো- ১. পিত্তরস সঞ্চয়: যকৃতের ডান খণ্ডাংশের নিচে থলির মতো পিত্তাশয় সংযুক্ত থাকে । এখানে যকৃত কর্তৃক উৎপন্ন পিত্তরস সঞ্চিত হয়। ২. গ্লাইকোজেন সঞ্চয়: যকৃতে আগত অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে সংশ্লেষিত হয়ে গ্লাইকোজেনরূপে সঞ্চিত হয় এবং দেহের প্রয়োজনে তা পুনরায় গ্লুকোজে রূপান্তরিত হয়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। ৩. ভিটামিন সঞ্চয়: যকৃত বিভিন্ন ধরনের ভিটামিনসমূহ সঞ্চয় করে রাখে যা পরবর্তীতে নিঃসরিত হয়। যকৃত প্রধানত স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ (A, D, E ও K) সঞ্চয় করলেও, পানিতে দ্রবণীয় ভিটামিনও (B ও C) সঞ্চয় করে। ৪. লিপিড সঞ্চয়: রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিডরূপে সঞ্চিত হয়। ৫. খনিজ দ্রব্য সঞ্চয়: যকৃত ভিটামিনের সাথে কিছু খনিজ দ্রব্যও সঞ্চয় করে, যেমন— লৌহ, পটাসিয়াম, কপার ও জিংক। ৬. রক্ত সঞ্চয়: যকৃতস্থ বিশাল রক্তবাহিকাসমূহের সাহায্যে যকৃত প্রায় ১৫০০ ঘন সে.মি. পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যা দেহের বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্তসংবহনের সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত লাইনটির গুরুত্ব- বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর