উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে স্নায়ু কীভাবে নিয়ন্ত্রণ করে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো পরিপাক। মানবদেহে খাদ্যের পরিপাক প্রক্রিয়া স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র মানুষের ক্ষুধা ও খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণ করে। দুটি ভিন্ন ধরনের স্নায়ু মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদেরকে অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইনট্রিনসিক প্লেক্সাস ও বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সট্রিনসিক প্লেক্সাস বলে। অন্তর্নিহিত স্নায়ুজালক: পরিপাকতন্ত্রের ইনট্রিনসিক প্লেক্সাসকে এন্টেরিক স্নায়ুতন্ত্র বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র বলে। এগুলো পৌষ্টিকনালির অন্ননালি, পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র ও কোলনের প্রাচীরে ঘন সন্নিবিষ্ট জালিকা গঠন করে বিন্যস্ত থাকে। এগুলো পৌষ্টিকনালির ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। দুই ধরনের ইনট্রিনসিক প্লেক্সাস পরিপাকতন্ত্রের সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদের একটি হলো মায়েনটারিক প্লেক্সাস যা পরিপাকতন্ত্রের সংক্ষিপ্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং অন্যটি হলো সাবমিউকোসাল প্লেক্সাস যা পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের নিঃসরণ কার্যাবলি নিয়ন্ত্রণ করে। এন্টেরিক স্নায়ুতন্ত্র খাদ্যের পুষ্টিগুণ ও পরিমাণ দেখে এর সাড়া প্রদান করার ক্ষমতা পরিবর্তন করতে পারে। বহির্নিহিত স্নায়ুজালক: এগুলো পৌষ্টিকনালির বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। এরা পরিপাকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন- খাদ্যের ঘ্রাণ নিয়ে, স্বাদ গ্রহণ করে কিংবা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দেয়া। অ্যাসিটালকোলিন পৌষ্টিকনালির ভেতর দিয়ে খাদ্য এবং পানীয় দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। এছাড়া এটি পাকস্থলি ও অগ্ন্যাশয় হতে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে। অ্যাডরেনালিন পাকস্থলি ও অন্ত্রের পেশিকে শিথিল করে এবং এসব অঙ্গে রক্ত প্রবাহ মন্থর করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে স্নায়ু কীভাবে নিয়ন্ত…
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর