উদ্দীপকে উল্লিখিত গ্রন্থির কার্যাবলি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি হলো যকৃত। এ গ্রন্থিটির কার্যাবলি নিচে বর্ণনা করা হলো- মানবদেহের বিভিন্ন সঞ্চয় ও বিপাকীয় কার্যক্রমে যকৃত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃত কোষে জমা হয়। যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ (A, D, E, K), পানিতে দ্রবণীয় ভিটামিন (B, C), নিকোটিনিক অ্যাসিড (B12) এবং ফলিক অ্যাসিড সঞ্চয় করে। এছাড়া সুস্থ দেহের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ, যেমন- কপার, জিঙ্ক, কোবাল্ট, মলিবডেনাম প্রভৃতিসহ আয়রন ও পটাশিয়ামও যকৃত সঞ্চয় করে। যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে যা খাদ্য পরিপাকের কাজে লাগে । রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চিত হয়। এছাড়া যকৃত প্রায় ১৫০০ ঘন সে.মি. পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। যকৃত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যকৃত রক্তের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন বিপাকের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া সৃষ্টি হয়, যা অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া গঠন করে। যকৃত মৃতপ্রায় লোহিত রক্তকণিকাসমূহকে রক্ত থেকে অপসারণ করে এবং নতুন লোহিত রক্তকণিকা গঠনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে। এছাড়া যকৃত বিষাক্ত পদাৰ্থ, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর পদার্থ রক্ত থেকে অপসারণ করে। সুতরাং মানবদেহের বিভিন্ন সঞ্চয় ও বিপাকীয় কার্যক্রমে যকৃত গুরুত্বপূর্ণ অঙ্গ।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থির কার্যাবলি বর্ণনা করো।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর