শর্করা সঞ্চয়ে চিত্রের 'P [গণিত] ও 'Q [গণিত] -এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'P [গণিত] হলো অগ্ন্যাশয় ও 'Q [গণিত] হলো যকৃত । শর্করা বিপাকে অগ্ন্যাশয় ও যকৃতের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো: যকৃতের সঞ্চয়ী ভূমিকা: যকৃত দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। ক্ষুদ্রান্ত থেকে পরিশোধিত সরল খাদ্যপাদানসমূহ পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতের প্রবেশ করে। এখানে বিভিন্ন খাদ্য উপাদান স্বরূপে বা পরিবর্তন রূপে সঞ্চিত হয়। নিচে যকৃতের সঞ্চয়ী ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো: ১. গ্লাইকোজেন সঞ্চয়: ক্ষুদ্রান্ত থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃতের সঞ্চয়ী কোষে জমা থাকে। ইনসুলিন নামক হরমোন এ প্রক্রিয়া সাহায্য করে। এ প্রয়োজনে গ্লাইকোজেন ভেঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে। ২. রক্ত সঞ্চয়: প্লীহা ও অন্ত্র থেকে বেরিয়ে রক্তবাহিকাগুলো মিলিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা গঠন করে। যকৃতের ভিতর দিয়ে রক্ত যদিও অনবরত প্রবাহিত হয় তারপরও এর রক্ত বাহিকাগুলোসহ এই শিরা বিপুল পরিমাণ রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। যকৃত প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে যা দেহের বিভিন্ন রক্তক্ষরণজনিত ঘটনায় মূল রক্ত সংবহন এর সাথে মিলিত হয়ে রক্তচাপের সমন্বয় ঘটায়। ৩.ভিটামিন সঞ্চয: যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিন (A, D, E, K) পানিতে দ্রবণীয় ভিটামিন (B ও C), সায়ানো কোবামালিন (B12) এবং ফলিক এসিড সঞ্চয় করে। B12 এবং ফলিক এসিড অস্থিমজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। ৪. পিত্তরস উৎপাদন: যকৃত থেকে উৎপন্ন পিত্তরস যকৃতের ডান খন্ডাংশেএ নিচে অবস্থিত পিত্তথলিতে জমা থাকে। ৫.চর্বি ও আ্যমিনো এসিড সঞ্চয় যে শর্করা (গ্লুকোজ) দেহে ব্যবহৃত হতে পারে না বা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে না, যকৃত সেই অতিরিক্ত গ্লুকোজ কে চর্বিতে পরিণত করে জমা রাখে। যকৃত অ্যামিনো এসিড ও জমা রাখে। দেহের প্রয়োজনের চর্বি এবং অ্যামিনো এসিড ব্যবহারযোগ্য গ্লুকোজের পরিবর্তিত হয়। ৬.মিনারেল সঞ্চয়: যকৃত লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে। লোহিত রক্তকণিকার ভাঙ্গনে হিমোগ্লোবিন যকৃতের কাপফার কোষের মাধ্যমে ভেঙে হিম ও গ্লোবিন এ পরিণত হয়। হিমের অংশ লৌহ ফেরিটিন হিসেবে যকৃত জমা থাকে। এছাড়া কপার, জিংক,কোবাল্ট ইত্যাদি মিনারেল স্বল্পমাত্রায় যকৃতে সঞ্চিত থাকে। অগ্ন্যাশয়ের সঞ্চয়ী ভূমিকা: অগ্ন্যাশয় (Pancreas) এর বহিঃক্ষরা অংশ থেকে দুধরনের ক্ষরণ মিলে অগ্ন্যাশয় রস গঠন করে, যেমন- পরিপাক এনজাইম এবং একটি ক্ষারীয় তরল। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। ১. ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও টেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। ২. কাইমোট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে। ৩. কার্বোক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজকে সরল পেপটাইড ও অ্যামিনো এসিডে রূপান্তর করে। ৪. অ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো এসিডে পরিণত করে। ৫. ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো এসিডে পরিণত করে। ৬. ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো এসিডে পরিণত করে। ৭. কোলাজিনেজ এনজাইম কোলোজেন জাতীয় প্রোটিনকে সরল প্রোটিনকে সরল পেপটাইডে রূপান্তরিত করে। ৮. ইলাস্টেজ এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইড উত্তপন্ন করে। ৯. অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে। ১০. মল্টেজ এনজাইম মল্টোজ জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে। ১১. লাইপেজ এনজাইম চর্বিকে ভেঙে ফ্যাটি এসিডে পরিণত করে। ১২. কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টেরল এস্টারকে ফ্যাটি এসিডে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
শর্করা সঞ্চয়ে চিত্রের 'P ও 'Q -এর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর