চিত্রের 'P [গণিত] -এর বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: চিত্রের উল্লেখিত 'P [গণিত] হলো অগ্ন্যাশয়। নিচে 'P [গণিত] -এর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো: অগ্ন্যাশয় পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদর গহ্বরের ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর ফাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত লম্বাটে আকৃতির মরিচের মতো গোলাপি- ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি। অগ্নাশয় ১২-১৫ সেন্টিমিটার লম্বা ও প্রায় ৫ সেন্টিমিটার চওড়া একটি মিশ্র গ্রন্থি। এর চওড়া যে দিকটি ডিওডেনামের কুন্ডলির ফাঁকে থাকে তার নাম মাথা,যে অংশ সংকীর্ণ হয়ে প্লীহা পর্যন্ত বিস্তৃত সেটি লেজ ;এবং মাথা ও লেজের মাঝের অংশকে দেহ বলে। অগ্ন্যাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয় এবং উইর্সাং নালি গঠন করে। এ নালি গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এসে ডিওডেনামের কাছে অভিন্ন পিত্তনালির সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অব ভ্যাটার -এর মাধ্যমে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি হওয়ায় এটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
চিত্রের 'P -এর বৈশিষ্ট্য উল্লেখ করো।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর