উদ্দীপকের উল্লিখিত 'B [গণিত] অংশটিতে আমিষ ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হলেও শর্করা পরিপাক পরিলক্ষিত হয় না- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত 'B [গণিত] অংশটিতে তথা পাকস্থালীতে আমিষ ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হলেও শর্করা পরিপাক পরিলক্ষিত হয় না। পাকস্থলির প্রাচীর পেশিবহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি (gastric gland) সমৃদ্ধ । গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও চার ধরনের কোষে গঠিত । প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা । সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে । এর ৯৯.৪৫% পানি। গ্যাস্ট্রিন (gastrin) নামক হরমোন এ জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে । শর্করা পরিপাক: পাকস্থলি থেকে শর্করাবিশ্লেষী কোন এনজাইম নিঃসৃত হয় না । ফলে শর্করা জাতীয় খাদ্যের কোন পরিবর্তন ঘটে না । আমিষ পরিপাক: গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন ও প্রোরেনিন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক (আমিষ বিশ্লেষী) এনজাইম থাকে। এ দুটি নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসের HCI-এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটোন-এ পরিণত করে। রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিন-এ পরিণত করে। এছাড়া পাচকরসের জিলেটিনেজ নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে পেপটোন ও পলিপেপটাইড উৎপন্ন করে আমিষ + পানি-( পেপসিন) –প্রোটিওজ + পেপটোন কেসিন (দুগ্ধ আমিষ)+ পানি -(রেনিন) -প্যারাকেসিন প্যারাকেসিন –(পেপসিন)-পেপটোন জিলেটিন-( জিলেটিনেজ)- পেপটোন ও পলিপেপটাইড স্নেহ পরিপাক : অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষকারী এনজাইম কাজ করতে পারে না কিন্তু পাকস্থলিতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষকারী এনজাইম থাকে । লাইপোলাইটিক (স্নেহ বিশ্লেষকারী) এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম এ অর্থে যে, এগুলো একমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম । এ এনজাইম কেবল মোখেেনর চর্বির (butter fat) উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে । অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রাস্ত্রে প্রবেশ করে । পাকস্থলির পাইলোরিক প্রান্তে অবস্থিত স্ফিংক্টার (sphincter = পেশির বেড়ী যা ছিদ্রপথকে বেষ্টন করে থাকে) পাকস্থলি থেকে ডিওডেনামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত 'B অংশটিতে আমিষ ও লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হ…
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর