উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ধরনের কণিকার গঠনগতও কার্যগত ভিন্নতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A হলো দানাদার শ্বেতরক্তকণিকা। এর গঠনগত ও কর্যগত ভিন্নতা সম্পর্কে আলোচনা করা হল : দানাদার বা গ্র্যানিউলোসাইট (Granulocytes) : এ ধরনের লিউকোসাইটে সাইটোপ্লাজম দানাযুক্ত এবং নিউক্লিয়াসটি ছোট ও খণ্ডকযুক্ত । দানাগুলো লিশম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয় । বর্ণধারণ ক্ষমতার উপর ভিত্তি করে কণিকাগুলোকে নিম্নোক্ত তিন ভাগে ভাগ করা হয় । নিউট্রোফিল (Neutrophil) : সঞ্চালনরত রক্তের ৪০-৬০% হলো নিউট্রোফিল। এসব কোষের সাইটোপ্লাজম (বর্ণ নিরপেক্ষ/ সূক্ষ্ম দানাময়, নিউক্লিয়াস ২-৫টি খণ্ডক যুক্ত। এগুলোর ব্যাস ১২-১৫ মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল ২-৫ দিন । কাজ:ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু (ব্যাকটেরিয়া ও ছত্রাক) ভক্ষণ করে রোগ আক্রমণ প্রতিহত করে। ইওসিনোফিল (Eosinophil) : রক্তের স্বাভাবিক অবস্থায় এদের সংখ্যা ২-৪% । এসব কোষের সাইটোপ্লাজম দানাময়, অম্লধর্মী। দানাগুলো ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে । নিউক্লিয়াস সাধারণত ২ খণ্ডকযুক্ত হয় এদের ব্যাস ১২-১৭ মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল ৮-১২ দিন । কাজ:এরা দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে । অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। বেসোফিল (Basophil) : শ্বেত কণিকার সবচেয়ে কম অংশ (০.৫-১%) বেসোফিল ধরনের । এসব কোষের সাইটোপ্লাজম দানাযুক্ত ও অপেক্ষাকৃত অল্প ক্ষারধর্মী। এগুলো ক্ষারাসক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে । এদের নিউক্লিয়াস দুই খণ্ডক যুক্ত এবং বৃক্কাকার । এদের ব্যাস ১২-১৫ মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল ১২-১৫ দিন কাজ:বেসোফিল হিস্টামিন (histamine) নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হেপারিন (hepam) নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধিতে বাধা প্রদান করে ।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A ধরনের কণিকার গঠনগতও কার্যগত ভিন্নতা ব্যাখ্যা …
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর